Ex Minister আবু নাসের খান চৌধুরী প্রয়াত, মালদা সহ শোক রাজনৈতিক মহলে 

Spread the love

রোজদিন ডেস্ক : 

রাজ্যের প্রাক্তন মন্ত্রী আবু নাসের খান চৌধুরীর জীবনাবসান হয়েছে। মালদার রূপকার প্রয়াত এ বি এ গণি খান চৌধুরীর ভাই নাসের খান চৌধুরী রাজনৈতিক মহলে “লেবুদা ” নামে পরিচিত ছিলেন। তাঁর প্রয়াণে মালদা সহ রাজ্যের রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমেছে।

তাঁর ভাইপো তথা কংগ্রেস সাংসদ ইশা খান চৌধুরী সমাজ মাধ্যমে গভীর শোক ও বেদনার সঙ্গে আবু নাসের খান চৌধুরীর প্রয়াণের কথা জানান।

তিনি সুজাপুরের প্রাক্তন বিধায়ক ছিলেন। বয়েস হয়েছিল ৯২। দীর্ঘদিন তিনি বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন।

মালদার ঐতিহ্য বাহী পরিবারের সদস্য আবু নাসের খান চৌধুরী উচ্চ শিক্ষা, পেশা ইত্যাদি কারণে দীর্ঘদিন বিদেশে ছিলেন।২০১১ সালে প্রথমবার বিধায়ক হয়ে প্রাক্তন তৃণমূল সরকারের মন্ত্রীও হন তিনি।

সহৃদয়, বিনয়ী, কর্মদক্ষ এই রজনীতিবিদের জীবনাবসানে কংগ্রেস নেতা অধীর চৌধুরী সহ একাধিক মানুষ গভীর শোক ব্যক্ত করেছেন।

বিশিষ্ট কংগ্রেস নেতা অধীর চৌধুরী প্রয়াত নেতার প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, ওঁর সঙ্গে তাঁর দীর্ঘ দিনের ব্যক্তিগত ও রাজনৈতিক সম্পর্ক ছিল। ওঁর প্রয়াণে কংগ্রেস পরিবার এক অভিভাবককে হারালো।

আবেগের সঙ্গে তিনি বলেন, রাজনীতিতে মতপার্থক্য থাকতে পারে, কিন্তু পারস্পরিক শ্রদ্ধা, দীর্ঘদিনের স্মৃতি কখনও মোছার নয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*