CM সমীপে নবান্নে বিমল গুরুং, পাহাড়ের উন্নয়ন নিয়ে কথা

Spread the love

রোজদিন ডেস্ক : 
একদা পাহাড়ের একচ্ছত্র নেতা বিমল গুরুং আজ নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করেন। পাহাড়ের উন্নয়ন, জিটিএ, ডিআই তহবিল ইত্যাদি নানা বিষয়ে তাঁদের কথা হয়।
গোর্খা জনমুক্তি মোর্চা নেতা (জিজেএম) বিমল গুরুং এর সঙ্গে রোশন গিরি, দার্জিলিং ও কালিম্পং এর বিধায়ক নোমান রাই ও তোপডেন ভুটিয়া ও সেখানে ছিলেন। বৈঠকে পাহাড়ের সামগ্রিক উন্নয়ন-সহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয় বলে জানা যায়।

সূত্রের খবর, বিমল গুরুংরা বৈঠকে ফরাস বন্দোবস্ত, জিটিএর আগের মেয়াদে কর্মরত ১৩৬ জন স্বেচ্ছাসেবক শিক্ষকের সমস্যা, শহিদ পরিবারের সদস্যদের সহায়তা , গোর্খাল্যান্ড পার্সোনেল সদস্যদের কাজ ইত্যাদি বিষয়ে মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।।
এই ছাড়া দার্জিলিং-এ অমৃত যোজনা, জল জীবন মিশন প্রকল্পে দুর্নীতির অভিযোগ নিয়ে নিরপেক্ষ তদন্তেরও দাবি জানান।
প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পর একাধিক বার মুখ্যমন্ত্রী র সঙ্গে দেখা করেন বিমল গুরুং, রোশন গিরি।
পাহাড়ে আসন্ন পুরসভা নির্বাচনের আগে তাঁদের এই সাক্ষাত গুরুত্বপূর্ণ বলে অভিজ্ঞ মহল মনে করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*