রোজদিন ডেস্ক :
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগামীকাল ২১ নভেম্বর রাজ্যে আসছেন, তিনি আইআইটি খড়্গপুরের ৭৫ বর্ষ পুর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন। উদ্বোধন করবেন স্মারক মুদ্রার। ওখানকার পড়ুয়াদের সঙ্গে কথা বলবেন প্রধানমন্ত্রী।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যপাল আর এন রবি, কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, রাজ্যের উচ্চ শিক্ষা মন্ত্রী জগন্নাথ চ্যাটার্জি প্রমুখের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা আছে।
সূত্রের খবর, নামী এই শিক্ষাপ্রতিষ্ঠানের ৭৫ জন পড়ুয়ার সঙ্গে তিনি কথা বলবেন। এই মনের কথা বলার নাম, ভয়েসেস ফর বিকশিত ভারত।
পড়ুয়ারা দেশকে কিভাবে দেখতে চান, তাঁদের ভিসন কি ইত্যাদি নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁদের মত বিনিময় হবে বলে জানা যায়।
উল্লেখ্য নিট পরীক্ষার প্রশ্ন ফাঁসের পর কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী বিভিন্ন সময় পড়ুয়াদের সঙ্গে কথা বলেছেন। তাঁদের মনের কাছে পৌঁছেছেন।
প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আইআইটি সহ খড়্গপুরে রীতিমত সাজ সাজ রব। নেওয়া হচ্ছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

Be the first to comment