Christian দের ওপর হামলা, নিরাপত্তার আর্জিতে স্বরাষ্ট্র মন্ত্রী, মুখ্যমন্ত্রী কে চিঠি

Spread the love

রোজদিন ডেস্ক: রাজ্যে খ্রিস্টান দের ওপর ক্রমবর্ধমান হামলা, পুলিশি হয়রানি ইত্যাদির প্রেক্ষিতে নিরাপত্তা র আর্জিতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কে চিঠি দেওয়া হোল।।বঙ্গীয় খ্রিস্টিয় পরিষেবা ও পশ্চিম বঙ্গ এসোসিয়েশন অফ ক্রিশ্চিয়ান স্কুলসের উদ্যোগে বিভিন্ন গির্জার প্রতিনিধি রা জরুরি বৈঠক করেন।।
তাঁদের অভিযোগ, গত চার /পাঁচ মাসে তাঁদের প্রার্থনা সভা
কেন্দ্র করে প্রায় ৫০ টি হামলা হয়েছে। ছাড় পান নি যাজক রাও।। ভাঙচুর হয়েছে তাঁদের উপাসনা স্থলেও। এই সব নিয়ে ১৬ টি এফ আই আর দায়ের হলেও নেওয়া হয় নি কোন ব্যবস্থা ও।
বঙ্গীয় খ্রিস্টিয় পরিষেবা র পক্ষে হেরোদ মল্লিক এই সব নিয়ে গভীর উদ্বেগ ব্যক্ত করে বলেন, বেআইনি ধর্মান্তকরণের বিরুদ্ধে পুলিশি পদক্ষেপের আগে তাঁরা বিচার বিভাগীয় তদন্তের দাবি করছেন। যথাযথ প্রমাণ, তদন্ত ছাড়াই স্থানীয় পুলিশ শান্তিপূর্ণ প্রার্থনা সভা, প্রচার, গসপেল পাঠ ইত্যাদিকে ধর্মান্তরকরণের প্রচেষ্টা বলে দাগিয়ে দিতে পারে।
রাজ্যে বিভিন্ন জায়গায় মিশনারি দের পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠান গুলি নিয়েও রাজনৈতিক মন্তব্য, অভিযোগ নিয়ে ও উদ্বেগ ব্যক্ত করেছেন তাঁরা।। রাজ্যে প্রায় আটশোটি এই ধরনের শিক্ষা প্রতিষ্ঠান আছে।। বহু ক্ষেত্রে অসত্য অভিযোগ এনে হেনস্থা র প্রয়াস নেওয়া হচ্ছে।
আসন্ন বড়দিন উপলক্ষে যাতে কোন ও অপ্রীতিকর ঘটনা না হয় এর জন্য ও আর্জি জানান তাঁরা।
বৈঠকে হেরোদ মল্লিক, ফাদার মলয় ডি কোস্টা সহ একাধিক খ্রিস্টান সংগঠনের প্রতিনিধি রা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কিছুদিন আগে এই সব নিয়ে মুখ্যমন্ত্রী র সঙ্গে দেখা করার আর্জি ও জানিয়েছিলেন তাঁরা।
#

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*