Price Hike এর বিরুদ্ধে মানিকতলা, লেক মার্কেট সহ রাজ্যে বিক্ষোভ কংগ্রেসের

Spread the love

রোজদিন ডেস্ক : 
নিত্যপণ্যের বেলাগাম মূল্যবৃদ্ধির প্রতিবাদে প্রদেশ কংগ্রেস আজ কলকাতা সহ রাজ্যে বিক্ষোভ কর্মসূচি নিয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের নেতৃত্বে ও নির্দেশে বিভিন্ন জায়গায় কংগ্রেসের নেতা, কর্মীরা বিক্ষোভ দেখান।
চাল, ডাল, তেল, সবজি সহ সাধারণ মানুষের নিত্যব্যবহার্য জিনিসপত্রর যে হারে দাম বেড়েছে এতে উদ্বিগ্ন তাঁরা।
আজ লেক মার্কেট, মানিকতলা বাজার সহ কলকাতা ও রাজ্যের বিভিন্ন স্থানে এই প্রতিবাদ, বিক্ষোভ হয়।


প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার বলেন, কারও অসুবিধা না করে আজ সারা রাজ্যে এই বিক্ষোভ কর্মসূচি তাঁরা পালন করেছেন। যে হারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রর দাম বেড়েছে, এতে আমজনতা প্রচন্ড অসুবিধায়। তাঁরা দামের জন্য নিজেদের চাহিদা মত নিত্যপণ্য কিনতে পারছেন না। আজ একই দিনে, এক ই সময়ে রাজ্যের সর্বত্র তাঁরা এই প্রতিবাদ দেখিয়েছেন। তিনি নিজে রাজ্যের একাধিক বাজারে গিয়ে বিভিন্ন জিনিসের দাম খতিয়ে দেখেছেন।
শুভঙ্কর সরকার নিজে উত্তর কলকাতার বিক্ষোভ কর্মসূচিতে সামিল হন।
দক্ষিণ কলকাতার লেক মার্কেটের সামনে প্রতিবাদ কর্মসূচিতে মিতা চক্রবর্তী, কৃষ্ণা দেবনাথ, বিপ্রদাস চক্রবর্তী, সুমন রায় চৌধুরী, তুলসী মুখার্জি, আশুতোষ চ্যাটার্জি, ইন্দ্ররাজ চ্যাটার্জি প্রমুখ উপস্থিত ছিলেন।
কংগ্রেস নেতা, কর্মীরা বাজারের বিভিন্ন দোকানে গিয়ে কেন এত দাম তা খতিয়ে দেখেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*