Rajasthan, ভয়াবহ দুর্ঘটনায় এক পরিবারের ৯ জন নিহত

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজস্থানের কোটা – উদয়পুর হাইওয়েতে ভয়াবহ দুর্ঘটনায় এক পরিবারের ৯ জন মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন। তাঁরা মহারাষ্ট্র থেকে রাজস্থানের খাটু শ্যাম মন্দির দর্শন করে ফিরছিলেন। শনিবার রাত একটা র সময় তাঁদের গাড়ি হাইওয়ের পাশে দাঁড়ানো ট্রাকে ধাক্কা দিলে আরোহীরা সকলেই প্রাণ হারান। গাড়ি চালক ঘুমিয়ে পড়েছিলেন বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।
সূত্রে র খবর, মহারাষ্ট্র র ধূলের এক পরিবারের ১৬ জন রাজস্থানের মন্দির দর্শনে গেছিলেন। তাঁদের নিয়ে পরপর চারটি গাড়ি আসার সময় প্রথম গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে।
নিহত রা হলেন, সজ্জন (৬২), তাঁর স্ত্রী ঊষা (৬০), সুশীলা (৬২), বাবুলাল (৭৫), কৈলাস (৩৫) তাঁর স্ত্রী অনিতা (৩৪) ও মাধবী (৩২)।
দুমড়ে মুচড়ে যাওয়া গাড়ি থেকে তাঁদের বার করতে পুলিশ, উদ্ধার কারীদের খুব ই বেগ পেতে হয়।
কি ভাবে এই দুর্ঘটনা হোল পুলিশ তদন্ত করছে। মর্মান্তিক এই দুর্ঘটনায় নিহত দের অন্য পরিজনরা বাকরুদ্ধ। পুলিশ তাঁদের সহায়তা করছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*