পাঁচ তিনে পনেরো

Spread the love
  1. রাজস্থানের কোটা এবং গুজরাটের দুর্ঘটনায় শোকপ্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। দুর্ঘটনায় মৃতদের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পাশাপাশি, উভয় ঘটনায় মৃতদের পরিবার ২ লক্ষ টাকা এবং আহতদের ৫০ হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন তিনি।
  2. রাস পূর্ণিমার আগে নদিয়ায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার নবদ্বীপের প্রাচীন মন্দির পরিদর্শন করবেন মুখ্যমন্ত্রী। নবদ্বীপের বড় শ্যামা মায়ের মন্দিরেও পুজো দেবেন মুখ্যমন্ত্রী। এ ছাড়াও এ দিন একাধিক রাস উৎসবের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী।
  3. র্যটনে প্রতিযোগিতা নয়, সহযোগিতা। পূর্ব হিমালয়কে আন্তজাতিক পর্যটনের অন্যতম আকর্ষণীয় গন্তব্য হিসেবে তুলে ধরতে বাংলা ও সিকিমের মধ্যে সমন্বয় বাড়ানোর বার্তা দিলেন পশ্চিমবঙ্গের পর্যটনমন্ত্রী শঙ্কর ঘোষ।
  4. গুরুতর অসুস্থ হয়ে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি বিজেপি বিধায়ক রেখা পাত্র।
  5. স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় বলেন, ‘খাদ্যে বিষক্রিয়া হয়ে থাকতে পারে। সামান্য হলেও শারীরীর অবস্থার উন্নতি দেখা গিয়েছে। ওঁর অসুস্থতা নিয়ে আমার কথা হয়েছে মুখ্যমন্ত্রীর সঙ্গে।’
  6. আগামী ২৬ নভেম্বর, বৃহস্পতিবার রাজ্যের সমস্ত স্কুলে ‘সংবিধান দিবস’ (Constitution Day) পালনের নির্দেশিকা জারি করল স্কুল শিক্ষা দপ্তর।
  7.  চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মীদের উপর হামলা-হুমকিতে আরও কোনও শিথিলতা বরদাস্ত নয়। ২০০৯ সালে পুরনো আইন কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। জেলাশাসক, পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের উদ্দেশে নির্দেশিকা জারি করেছে স্বাস্থ্য দফতর।
  8. কুখ্যাত মাদক কারবারির প্রায় ৪ কোটি ১৭ লক্ষ টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করল জম্মু-কাশ্মীরের অনন্তনাগ পুলিশ। মত্তন থানার পুলিশ এই অভিযান চালিয়েছে। অভিযুক্তের নাম ইশফাক আহমেদ মীর।
  9. ইটাহারের বিধায়ক (মমতা তৃণমূল কংগ্রেস) মোশারফ হোসেনের ভাই মোজাফফর হোসেন গ্রেপ্তার। শনিবার রাতে মালদা জেলার ময়না এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। ২০১৮ সালে পঞ্চায়েত নির্বাচনের আগে এলাকায় বোমাবাজি, গুলি চালানো-সহ একাধিক অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে।
  10. নৈহাটি হাসপাতালে অগ্নিকাণ্ড ঘিরে চাঞ্চল্য। রবিবার ভোরে হাসপাতালের লেবার রুমের পাশে থাকা একটি গোডাউনে আচমকা আগুন লাগে বলে সূত্রের খবর। ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
  11. উত্তর ২৪ পরগনার নৈহাটিতে এক ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে হত্যা করার অভিযোগ। মৃতের নাম প্রভাত বিশ্বাস (৭৮)। প্রভাতের স্ত্রী লেখা বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ।
  12. চন্দননগরের জগদ্ধাত্রী পুজোর বিসর্জনের শোভাযাত্রার খ্যাতি সারা বিশ্ব জুড়ে। খারাপ আবহাওয়ার জন্য দশমীতে শোভাযাত্রা হয়নি। শোভাযাত্রা অনুষ্ঠিত হবে আজ রবিবার সন্ধ্যায়।
  13. প্রফুল্লের করা টুইটের প্রত্যুত্তরে নিজের নেতৃত্বে গত ৪ বছরের ফেডারেশনের কাজকর্মের বিস্তারিত রিপোর্ট প্রকাশ করার কথা বললেন কল্যাণ। এই টুইট ঘিরেই ফুটবলমহলে আবার জল্পনা শুরু হয়েছে।
  14. ফের বিক্ষোভের আগুন জ্বলছে বাংলাদেশে। দিকে দিকে চলছে ভাঙচুর, অগ্নিসংযোগ। এক দিকে পোশাক শ্রমিকদের বিক্ষোভ, আর অন্যদিকে আওয়ামি লিগের মিছিল।
  15. ভূমিকম্পে কেঁপে উঠল চিনের বিস্তীর্ণ এলাকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ৫.১। চিনের উরুমকি শহর থেকে প্রায় ৪৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে ভূমিকম্প আঘাত হানে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*