Bihar, নীতিশ সেতুতে তুমুল বিক্ষোভ আরজেডির, ছেঁড়া হল পতাকা, পোস্টার

Spread the love

রোজদিন ডেস্ক :
বিহারের বৈশালি তে নীতিশ সেতু উদ্বোধনের পরদিন ই ওখানে গিয়ে তুমুল বিক্ষোভ করলেন আর জেডি র কর্মী, সমর্থকরা। ছিঁড়ে দেওয়া হল প্রধানমন্ত্রী, বিহারের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবি, পোস্টারও।
আরজেডি-র দাবি, শুধু মাত্র প্রচারের জন্য দ্বিতীয় বার এই সেতু উদ্বোধন করা হোল। সেতু প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের নামে করার ও তীব্র প্রতিবাদ করেছেন তাঁরা। আরজেডি সাংসদ সুধাকর সিংহের দাবি, এই সেতুর উদ্বোধন আগেই হয়েছে, নাম বদলের জন্য কোটি কোটি টাকা খরচ করে তা দ্বিতীয় বার উদ্বোধন হল।
লালু প্রসাদ পুত্র তেজস্বী যাদব এই সেতু তৈরির পরিকল্পনা করেছিলেন, বিড়ম্বনা এড়াতেই নীতিশ কুমার নিজে ওই উদ্বোধনী অনুষ্ঠানে যাননি।
আরজেডি এই সেতু গুরু গোবিন্দ সিং এর নামাঙ্কিত করার সিদ্ধান্ত নিয়েছিল। যা জানিয়েছেন পঞ্জাবের মন্ত্রী হরপাল সিং চিমাও।
বিজেপি অবশ্য এই সব মানতে নারাজ। তারা এইদিন আরজেডি তান্ডব করেছে বলে অভিযোগ করেছে। এই সব নিয়ে বিহারের রাজনীতি এখন রীতিমত সরগরম।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*