আকভানের বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২৪০ কোটি টাকার প্রাথমিক ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক :

ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে টানা ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের জন্য ২৪০ কোটি টাকার প্রাথমিক ক্ষতিপূরণ ঘোষণা করল রাজ্য সরকার। শনিবার কলকাতায় সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানান, রাজ্যের ৫ লক্ষ ৭৩ হাজার কৃষক এই আর্থিক সহায়তার আওতায় আসবেন।

মুখ্যমন্ত্রী জানান, প্রাথমিক সমীক্ষায় ১ লক্ষ ৬০ হাজার হেক্টর কৃষিজমি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকদের হেক্টর প্রতি ১৭ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে। বহু-ফসলি জমির ক্ষেত্রে এই ক্ষতিপূরণের পরিমাণ হেক্টর প্রতি ২২ হাজার ৫০০ টাকা। পাশাপাশি, যাঁদের অন্তত এক কাঠা জমি ক্ষতিগ্রস্ত হয়েছে, তাঁদেরও ন্যূনতম ২ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী।

সরকারি হিসাবে, হাওড়া, হুগলি, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, পুরুলিয়া এবং পূর্ব মেদিনীপুরের আংশিক এলাকায় সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। কৃষি দপ্তরের প্রাথমিক রিপোর্টের ভিত্তিতেই এই ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

তিনি বলেন, ক্ষতিগ্রস্ত কৃষকদের দ্রুত আর্থিক সহায়তা পৌঁছে দিতে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি ক্ষয়ক্ষতির সমীক্ষার কাজও চলবে। সেই সমীক্ষার ভিত্তিতে প্রয়োজন হলে পরবর্তী পর্যায়ে আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে বলে সরকার সূত্রে ইঙ্গিত মিলেছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*