সুস্মিত মজুমদার :
পেট্রাপোল বর্ডার দিয়ে হাসিনা বাংলাদেশে ফিরবে সেদিন আর বেশি দূরে নেই, মন্তব্য বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়কের, হাসিনার দেশে ফেরা উচিত বলছেন খাদ্যমন্ত্রী উত্তর ২৪ পরগনার পেট্রাপোলে হিন্দু সুরক্ষা সমিতির পক্ষ থেকে বাংলাদেশ জেলবন্দী চিন্ময় কৃষ্ণ প্রভুর মুক্তি এবং হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের দাবিতে প্রতিবাদ সভা করে। সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া এবং বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার। সভা মঞ্চ থেকে দুজনেই চিন্ময়ী কৃষ্ণ প্রভুর মুক্তির দাবি করেন পাশাপাশি হিন্দুদের উপরে অত্যাচার বন্ধের দাবি জানান তারেক রহমানের সরকারের কাছে।
পরবর্তীতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে খাদ্য মন্ত্রী বলেন, হাসিনাকে অন্যায় ভাবে দেশছাড়া করা হয়েছিল। তার দেশে ফেরা উচিত।
অন্যদিকে বনগাঁ দক্ষিণের বিজেপি বিধায়ক স্বপন মজুমদার বলেন, বিদেশি টাকায় হাসিনা সরকারকে অবৈধভাবে ফেলে দেওয়া হয়েছে। অগণতান্ত্রিকভাবে সরকার গঠন হয়েছে। হাসিনা পেট্রাপোল বর্ডার দিয়ে বাংলাদেশে ফিরবেন সেই দিন আর বেশি দূরে নেই।

Be the first to comment