রোজদিন ডেস্ক: কেন্দ্রীয় সরকার তাঁকে অক্সফোর্ডের আমন্ত্রণে ভাষণ দিতে যেতে দেয় নি। সোমবার সি জে পি র তরুণ নেতা সৌরভ দাস এই অভিযোগ করেন। জানান, তিনি লন্ডন যাচ্ছিলেন। দিল্লি পুলিশ বিমান বন্দর থেকে তাঁর যাত্রায় বাধা দিয়েছে। সমাজ মাধ্যমে এর বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করে কেন্দ্রকে ভীরু বলে তোপ দাগেন তিনি।
সৌরভ দাসের দাবি, অক্সফোর্ড, কেম্ব্রিজ, লন্ডন স্কুল অফ ইকনমিক্স ইত্যাদি বহু নামী জায়গা থেকে তাঁকে বক্তব্য রাখার আমন্ত্রণ জানানো হচ্ছে। কিন্তু সরকারের বাধায় তিনি যেতে পারছেন না।
উল্লেখ্য নিট পরীক্ষা, মুখ্য নির্বাচনী কমিশনারের ইস্তফা র দাবি ইত্যাদি নিয়ে সি জে পির আন্দোলনে কোণঠাসা কেন্দ্র।। তাঁদের গতিবিধি সহ বিভিন্ন বিষয়ে নজরদারি, বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ।

Be the first to comment