প্রতিবেদন: পুলিশি তৎপরতায় ভুয়ো কলসেন্টারের পর্দাফাঁস। দুই জায়গায় হানা দিয়ে মোট ২০জনকে গ্রেফতার করল পুলিশ। উদ্ধার প্রায় ২০ লক্ষ নগদ টাকা ও কমপিউটার, ল্যাপটপ, মোবাইল, রাউটার-সহ একাধিক সামগ্রী। জানা গিয়েছে কলকাতার ট্যাংরা ও দক্ষিণ ২৪ পরগনায় রসপুন্জ এলাকায় এমনই দুটি ভুয়ো কলসেন্টার চলছিল। সেখানে বসে আমেরিকা ও লন্ডনের লোকজনকে টার্গেট করে পাতা হয়েছিল প্রতারণার ফাঁদ। দুই জায়গায় অভিযান চালিয়ে মোট ২০জনকে গ্রেপ্তার করার পাশাপাশি সাইবার ক্রাইম বিভাগ মোট ৫৬টি ডিজিটাল ডিভাইস, একাধিক সিমকার্ড, রাউটারও বাজেয়াপ্ত করে। দক্ষিণ ২৪ পরগনার রসপুঞ্জ এলাকায় একটি কল সেন্টারে প্রথমে হানা দেয় পুলিশ। হ্যান্ডলার হিসাবে একজনের নাম উঠে আসে। তাঁকে আটক করে পুলিশ। ধৃতকে জেরায় মেলে বিস্ফোরক তথ্য। সেই অনুযায়ী অভিযান চালায় তদন্তকারী দল। প্রথমে দক্ষিণ ২৪ পরগনায় পরে ট্যাংরায় খোঁজ মেলে ওই ভুয়ো কল সেন্টারের। ধৃতদের জেরা করে চক্রে আরও কারা জড়িত তার খোঁজ চলছে।

Be the first to comment