Pune, আদালত চত্বরে অভিযুক্ত র ওপর হামলা, কাটা হোল হাত!

Spread the love

রোজদিন ডেস্ক: পুণের শিবাজিনগরের আদালতের সামনে বুধবার এক খুনে অভিযুক্তর ওপর হামলায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এর ফলে ওই এলাকায় সব মহলের নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন চিহ্ন উঠেছে। সূত্রের খবর, গত বছরের একটি খুনের ঘটনায় অভিযুক্ত মন্দার মারুতি কিওয়ালেকে এইদিন আদালতে নিয়ে আসা হয়। আচমকা দুটি স্কুটারে অন্তত ৫/৬ জন এসে তাঁর ওপর চড়াও হয়। তাঁর দুটি হাত কেটে নেওয়া হয় বলে অভিযোগ। ভয়ঙ্কর এই হামলার ঘটনায় এলাকায় তুমুল আতঙ্ক, উত্তেজনা দেখা দেয়। হামলাকারীদের খোঁজ চালাচ্ছে পুলিশ। ঘটনা স্থল থেকে দুটি আগ্নেয়াস্ত্র, তাজা কার্তুজ সহ একটি ম্যাগাজিন ও উদ্ধার করে পুলিশ। গুরুতর আহত মন্দার কে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এন সি পি সাংসদ সুপ্রিয়া সুলে এই ঘটনার তীব্র নিন্দা করেছেন।।আদালত চত্বরে যদি এমন ঘটনা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়, প্রশ্ন তোলেন তিনি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*