CM, কোচবিহারে একগুচ্ছ ঘোষণা করলেন, দিলেন হুঁশিয়ারি ও

Spread the love

রোজদিন ডেস্ক: উন্নয়ন ও হবে, হিসাব ও হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বুধবার কোচবিহারে বলেন। বিরোধী নেতা থাকাকালীন ওখানে তাঁর ওপর যে হামলা হয়েছিল, এইদিন রাস পূর্ণিমার অনুষ্ঠানে গিয়ে সেই স্মৃতি উসকে দেন মুখ্যমন্ত্রী। হুঁশিয়ারি দিয়ে বলেন, এই সব ছবি ই তাঁর গোছানো আছে। উন্নয়ন হবে, হিসাব ও হবে।
উত্তর বঙ্গের এই জেলায় গিয়ে একগুচ্ছ সদর্থক ঘোষণা, সিদ্ধান্তের কথা ও বলেন মুখ্যমন্ত্রী।
সীমান্তের এই জেলায় বাংলাদেশের অনুপ্রবেশ নিয়ে পুলিশকে কড়া বার্তা দেন। এস পি র উদ্দেশ্যে বলেন, যে রাস্তা দিয়ে ওঁরা ( মুসলিম অনুপ্রবেশ কারী!) এসেছেন, সেখান দিয়েই যেন ফেরত পাঠানো হয়।
কোচবিহার বিমানবন্দর উন্নয়ন, সব বিধানসভা কেন্দ্রে সাংস্কৃতিক কেন্দ্র হবে বলে জানান।

রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করার আশ্বাস দেন মুখ্যমন্ত্রী। জেলার পরিযায়ী শ্রমিক দের ফিরিয়ে আনার কথা বলেন।
এইদিন রাসমেলা র উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী কে নিয়ে স্থানীয় মানুষের উৎসাহ, উদ্দীপনা ছিল চোখে পড়ার মত। যা দেখে দৃশ্যত খুশি মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চে দুর্গাবাহিনীকে সম্মান জানান তিনি।।মহিলাদের অসম্মান কোন ভাবে বরদাস্ত করা হবে না বলে কঠোর বার্তা দেন।।
কোচবিহারের সার্বিক উন্নয়নের কথা জানিয়ে ওখানে গ্রাম কে নগর ও নগর কে মহানগর করার কথা বলেন।
রাস উৎসব উপলক্ষে সুদৃশ্য, বর্ণময় এক শোভাযাত্রায় অংশ নেন মুখ্যমন্ত্রী। তাঁকে ঘিরে আমজনতার উচ্ছসিত ভিড় উপছে পড়ে। মুর্হুমুর্হু জয় ধ্বনিতে চারদিক মুখরিত হয়।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*