Cairo : ভয়ঙ্কর দুর্ঘটনায় নিহত অন্তত ৩১, আহত বহু

Spread the love

রোজদিন ডেস্ক :
মিশরের রাজধানী কায়রোর আল ওয়ার্কে এক ভয়াবহ পথ দুর্ঘটনায় অন্তত ৩১ জন নিহত ও বহু মানুষ আহত হয়েছেন। হাইওয়ে দিয়ে যাওয়া একটি জ্বালানি বাহী ট্রাক আচমকা উলটে গেলে এই ভয়াবহ দুর্ঘটনা হয়। ট্রাক উলটে দাউদাউ করে আগুন জ্বলে উঠলে অন্তত ৩১ জন ঝলসে প্রাণ হারান। আহত অনেকে। ভয়ঙ্কর এই দুর্ঘটনায় এয়াকায় ব্যাপক আতঙ্ক, উত্তেজনা দেখা দিয়েছে। পুলিশ, দমকল, বিপর্যয় মোকাবিলা বাহিনী পরিস্থিতি মোকাবিলায় সর্ব শক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে। আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। ট্রাকের আগুন নেভাতে সব রকম চেষ্টা করা হচ্ছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*