ওবিসি কোটা কমিয়ে মুসলমানদের দিতে চায় বিরোধীরা :সংবিধান দিবসে তোপ প্রধানমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : 
বিরোধীরা ওবিসি কোটা কেটে মুসলমানদের দিতে চায়। আজ সংবিধান দিবসে বিরোধীদের উদ্দেশ্যে তোপ দেগে এই কথা বলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কারও নাম না করলেও কংগ্রেসই তাঁর নিশানায় বলে অভিজ্ঞ মহল মনে করেন।
প্রধানমন্ত্রী তাঁর ওয়েবসাইটে লেখেন, সব থেকে বড় বিরোধী দল (পড়ুন কংগ্রেস!) ওবিসিদের সংরক্ষণ কমিয়ে তা মুসলমানদের জন্য করতে চায়। যা সংবিধান বিরোধী।
বিরোধীদের “অবরোধ পক্ষ ” বলেও তোপ দাগেন প্রধানমন্ত্রী। যাঁরা গণতান্ত্রিক পদ্ধতিকে ধ্বংস করতে চান। সংবিধানের দায়দায়িত্ব মানেন না। সংসদে মহিলা বিলও এই দল গ্রহণে বাধা দিয়েছে। তবে দেশের নারী শক্তিকে কেউই বাধা দিতে পারবে না, তাঁদের সুবিচার দেওয়া হবেই বলে বিরোধী দের হুঁশিয়ারি দেন তিনি।

কংগ্রেসকে আক্রমণ করে প্রধানমন্ত্রী আরও বলেন, পঞ্চাশ বছর দেশ শাসনের সুযোগ পেয়েও সংবিধান কে ওরা দুর্বল করেছে। এমন কি নির্বাচিত সরকার হওয়ার আগে সংসদে প্রথম সংবিধান সংশোধন করা হয়েছিল।
তিনি তরুণ প্রজন্মকে ৩৮ ও ৩৯ ধারার সংশোধন সমীক্ষা করে দেখতে বলেন, কি ক্ষমতা লোভী ও সংবিধান বিরোধী নেতা ছিলেন ওঁরা!
চলতি বছরে দেশে মাওবাদীরা নিশ্চিহ্ন হয়ে গেছে দাবি করে প্রধানমন্ত্রী অত্যন্ত সন্তোষ প্রকাশ করেন। বলেন, এখন উপজাতিরা নির্ভয়ে তাঁদের সাংবিধানিক অধিকার ভোগ করতে পারবেন। দিমাগি নকশাল দের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, উন্নয়ন প্রক্রিয়া কে ব্যাহত করতে ওরা এখনও চেষ্টা জারি রেখেছে।
সংবিধান কে তিনি জীবনের গতিপথের অবিচ্ছেদ্য অংশ বলে শ্রদ্ধা জানান।
রাজেন্দ্রপ্রসাদ, আম্বেদকর ও সংবিধান প্রণেতাদের গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, এক দশক আগে তাঁরা এইদিনটি সংবিধান দিবস হিসাবে পালনের সিদ্ধান্ত নিয়েছিলেন, যাতে নাগরিকদের সঙ্গে এর যোগাযোগ আরও বাড়ে।
পিএম আবাস যোজনা, উজ্জ্বলা যোজনা, আয়ুষ্মান ভারত ইত্যাদি কল্যাণকর, সামাজিক সুরক্ষার উল্লেখ করেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*