NRS এ ছাদের চাঙড় খসে বিপত্তি, কেউ আহতের খবর নেই 

Spread the love

রোজদিন ডেস্ক :

এন আর এস হাসপাতালে আজ আচমকা ছাদের চাঙড় খসে বিপত্তি দেখা দেয়। তবে কেউ আহত হন নি বলে জানা গেছে।

সূত্রের খবর, আজ সকালে ওই হাসপাতালের ইউ এন বি ভবনের রেডিওলজি বিভাগের এই ঘটনায় আতঙ্ক, উদ্বেগ ছড়িয়ে পড়ে। তবে ওই ঘরটি দীর্ঘদিন ব্যবহার হোত না বলে প্রকাশ। ঘরে কেউ না থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গেছে। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নিচ্ছেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*