NIMTA, দুর্ঘটনায় চিকিৎসকের মৃত্যু, বিক্ষোভ

Spread the love

রোজদিন ডেস্ক :

নিমতার (Nimta) কল্যাণী এক্সপ্রেস ওয়েতে আজ সকালে এক পথ দুর্ঘটনায় চিকিৎসক মর্মান্তিক ভাবে প্রাণ হারান। স্থানীয় মানুষ এর প্রতিবাদে বিক্ষোভে ফেটে পড়ে পথ অবরোধ করেন। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে ওখানে এই গুরুত্বপূর্ণ রাস্তা খারাপ হয়ে আছে। এই রাস্তা দিয়ে বড় বড় ডাম্পার, লরি সহ সব রকমের যান বেপরোয়া ভাবে চলাচল করে।

আজ সকালে চিকিৎসক সুকুমার দাস বাজার করে সাইকেলে বাড়ি ফেরার সময় দ্রুত গতিতে আসা একটি ডাম্পার ধাক্কা মারে। এতে পড়ে গিয়ে ওই ডাম্পারের চাকায় পিষ্ট হয়ে মর্মান্তিক ভাবে প্রাণ হারান তিনি।

এতে স্থানীয় মানুষজন তুমুল বিক্ষোভ দেখান, তাঁদের আরও অভিযোগ, এমন গুরুত্বপূর্ণ রাস্তা খারাপ শুধু না, বেশির ভাগ সময় ট্রাফিক পুলিশ ও থাকে না। এই সু্যোগে ডাম্পার সহ যানগুলি বেপরোয়া ভাবে চলাচল করে। যান নিয়ন্ত্রণ না থাকায় এই দুর্ঘটনা। ওখানে একটি সেতু চালু থাকলেও অন্য একটি সেতু বন্ধ। অবিলম্বে ওখানে ট্রাফিক নিয়ন্ত্রণ, ভারী যান চলাচলে নজরদারি, সতর্কতা মূলক ব্যবস্থা নিতে দাবি জানান তাঁরা।

পুলিশ বিক্ষোভ, অবরোধ তুলতে লাঠি নিয়ে তাড়া করে বলে প্রকাশ।

চিকিৎসকের দুর্ঘটনায় মৃত্যু নিয়ে এলাকায় গভীর শোকের ছায়া নেমেছে। বিক্ষুব্ধ, শোকাহত স্থানীয় মানুষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*