রোজদিন ডেস্ক :
অবিচারের বিরুদ্ধে সংবিধানই অস্ত্র বলে কংগ্রেস শীর্ষ নেতা রাহুল গান্ধী আজ জানিয়েছেন। সমাজ মাধ্যমে সংবিধান দিবস উপলক্ষে এক বার্তায় তিনি বলেন, সংবিধান হোল দেশের গণতন্ত্রের ভিত্তি, নাগরিক দের মর্যাদা ও অধিকার রক্ষার ঢাল।
ভারতের সংবিধান শুধু মাত্র একটি বই না, এটি হোল জাতির আত্মা। প্রতি নাগরিকের মর্যাদা, প্রতি কন্ঠের শক্তি, বিচারের অভিভাবক, স্বাধীনতা, সাম্য ও সংহতি বিশেষ।
তিনি সংবিধান রক্ষা, নাগরিকদের অধিকার রক্ষায় লড়াই করার জন্য ফের দেশবাসীকে আহবান জানান।
জাতীয় কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গে এই দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়ে সংবিধান ও গণতন্ত্র রক্ষায় তাঁরা প্রতিশ্রুতি বদ্ধ বলে জানান।
আম্বেদকরের উদ্ধৃতি দিয়ে প্রবীণ নেতা বলেন, রাজনৈতিক গণতন্ত্র সামাজিক গণতন্ত্রের ভিত্তি ছাড়া বাঁচতে পারে না।
তিনি মহাত্মা গান্ধী, জহরলাল নেহরু, নেতাজি সুভাষ বসু, বল্লভভাই প্যাটেল, আম্বেদকরে প্রমুখ স্বাধীনতা সংগ্রামীদের শ্রদ্ধা জানান।
কংগ্রেস এই দিনে সংবিধান রক্ষা ও ভোট চুরির বিরুদ্ধে দেশের বিভিন্ন স্থানে প্রতিবাদ কর্মসূচি পালন করছে।
বামপন্থীদের বিভিন্ন সংগঠন ও দিল্লি সহ বিভিন্ন স্থানে সংবিধান দিবস উদযাপন করছে।

Be the first to comment