রোজদিন ডেস্ক: সিপিএমের কৃষক সভার কর্মসূচি নিয়ে বৃহস্পতিবার বর্ধমানের বাদামতলায় ধুন্ধুমার বাধে। বিশিষ্ট সিপিএম নেতা মঞ্চে বক্তব্য রাখার সময় আক্রান্ত হওয়ার অভিযোগ ওঠে। ওই সময় একটি বিজেপি র মিছিল আসছিল।। সি পি এম সমর্থকদের সঙ্গে তাদের বচসা, গোলমাল বাধে। বিজেপি সমর্থক দের ছোঁড়া ইঁটের আঘাতে তাঁর মাথা ফেটে যায় বলে অভিযোগ।। তাঁকে লাথি ও মারা হয়।
অমল হালদারের অভিযোগ, পুলিশের অনুমতি নিয়েই তাঁদের সভা হয়। পুলিশের সামনেই তিনি ও দলীয় কর্মীরা আক্রান্ত হন।
অম্যদিকে বিজেপি এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, সিপিএম রাস্তা আটকে সভা করছিল।ওই সময় রোগী সহ একটি অ্যাম্বুলেন্স আটকে পড়ে।
এই নিয়ে গোলমাল বাধে বলে বিজেপি র দাবি।
অন্যদিকে সিপি এমের পক্ষে ভিডিও প্রকাশ করে দাবি করা হয়, বিনা প্ররোচনায়, পুলিশের সামনে হামলা চলে।। হিন্দুর রাজত্বে লাল ঝান্ডার মিছিল চলবে না বলে ধ্বনি দেওয়া হয়। অমল হালদার সহ কুড়ি জন কৃষক নেতা আহত হন বলে তাদের দাবি।।
এই ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।।
কৃষক আন্দোলনের ছয় বছর পুর্তি উপলক্ষে সারা দেশেই সিপিএমের পক্ষে দিন টি পালন করা হয়।
পলতায় ও তাদের কার্যালয়ে হামলার অভিযোগ উঠেছে।

Be the first to comment