- রেডিওতে ‘মন কী বাত’ বলবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুর থেকে এই কর্মসূচিতে যোগ দেবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
- নতুন ৪৬৭টি ‘প্রধানমন্ত্রী জনৌষধি কেন্দ্র’ এবং ১০০টি ‘অমৃত ফার্মাসি সেন্টার’ খোলা হচ্ছে। এই উদ্যোগের ফলে বাজারদরের তুলনায় অনেক কম দামে জরুরি ও জীবনদায়ী ওষুধ কিনতে পারবেন সাধারণ মানুষ।
- দুর্গম হিমালয়ের বুক চিরে রেলপথ তৈরির কাজ এবার আরও এক গুরুত্বপূর্ণ ধাপ অতিক্রম করল। ৫.৩ কিলোমিটার দীর্ঘ প্রকল্পের বৃহত্তম সুড়ঙ্গের খননকাজ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই সম্পূর্ণ হল ১৪টি সুড়ঙ্গের খনন। সিকিমকে দেশের রেল মানচিত্রে যুক্ত করার স্বপ্ন বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগোল ভারতীয় রেল।
- নবদ্বীপে রামকৃষ্ণ মিশনের মহারাজকে হেনস্থার অভিযোগে আটক এক।
- দিঘা যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে এক পথচারীকে ধাক্কা মেরে হোটেলে ঢুকে গেল গাড়ি। রবিবার সকালে মেচেদায় এই দুর্ঘটনা ঘটে। গাড়ির যাত্রীদের জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই নিরুপমা কোলেকে (৫৭) মৃত ঘোষণা করেন চিকিৎসক।
- ভোরের দিকে বইছে হিমেল হাওয়া। ধীরে ধীরে জাঁকিয়ে ঠান্ডা পড়ছে বঙ্গে। এই অবস্থায় তাপমাত্রা বৃদ্ধির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ২৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।
- বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনায় দিল্লিতে ৪ জনের মৃত্যু। রবিবার ভোরে ঘটনাটি ঘটেছে দিল্লির বিশ্বাসনগর এলাকায়। ঘটনায় ২ জন গুরুতর আহত হয়েছেন বলে খবর। প্রাথমিক ভাবে অনুমান, ই-রিকশার ব্যাটারি চার্জ দেওয়ার সময়ে শর্ট সার্কিট হয়ে এই দুর্ঘটনা ঘটেছে।
- রাজারাপ্পা মন্দিরে পুজো দিতে যাওয়ার পথে মর্মান্তিক পথ দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু। শনিবার গভীর রাতে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডে রাঁচি-পাটনা ৩৩ নম্বর জাতীয় সড়কে।
- জোরালো ভূমিকম্পে কেঁপে উঠল সাউথ ক্যালিফোর্নিয়া। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫। আতঙ্কে বাড়িঘর, দোকানপাট ছেড়ে রাস্তায় বেরিয়ে আসেন অনেকে। কম্পনের জেরে লস অ্যাঞ্জেলেস আন্তর্জাতিক বিমানবন্দরের একটি টার্মিনালের ছাদের চাঙড় খসে পড়ে বলে জানা গিয়েছে।
- আওয়ামী লীগের ডাকা ৪৮ ঘণ্টার দেশব্যাপী লকডাউন কর্মসূচিকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশের পরিস্থিতি। রবিবার সকাল থেকে শুরু হয়েছে ২৯ ও ৩০ নভেম্বরের এই কর্মসূচি। কর্মসূচি শুরুর আগেই রাজধানী ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বাসে অগ্নিসংযোগ, ককটেল বিস্ফোরণ এবং নাশকতার একাধিক ঘটনা সামনে এসেছে।

Be the first to comment