নিউটাউনের প্রকৃতি তীর্থে, যা ইকো পার্ক নামেই বেশি প্রচলিত, দ্বীপে অবস্থিত এই ক্যাফে খুবই জনপ্রিয় হয়েছে ইতিমধ্যেই। বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে একগুচ্ছ আয়োজন করেছে ক্যাফে একান্তে।
মুখ্যমন্ত্রীর নাম দেওয়া এই ক্যাফে সাজানো হয়েছে প্রতিযোগী দেশগুলির পতাকা, জার্সি ও আলো দিয়ে। এখানে একটি ছোট গোলপোস্টও তৈরী করা হয়েছে। আগত অনুগ্রাহী যদি এখানে ২টো গোল করতে পারবেন, তাকে বিলে ছাড় দেওয়া হবে। অতিথিদের কুপনও দেওয়া হবে, যেখানে তারা সম্ভাব্য বিশ্বকাপ জয়ী দলের নাম লিখে জমা দিতে পারবেন। যদি তাঁদের অনুমান মিলে যায়, ফাইনালের পর আগামী এক মাস তারা এখানে এলে তাঁদের বিলে ২০ শতাংশ ছাড় পাবেন।

Be the first to comment