ফ্রান্সকে টপকে এককভাবে শীর্ষস্থানে উঠে এলেন লুকাকুরা; পড়ুন!

Spread the love
কয়েকদিন আগে প্রকাশিত ফিফা র‍্যাঙ্কিংয়ে ফ্রান্সের সঙ্গে যুগ্মভাবে এক নম্বরে উঠে এসেছিল বেলজিয়াম। এ বার ফ্রান্সকে টপকে এককভাবে শীর্ষস্থানে উঠলেল লুকাকুরা।
মূলত উয়েফা নেশনস কাপের ধারাবাহিক সাফল্যই বেলজিয়ামকে শীর্ষস্থানে নিয়ে আসতে সাহায্য করেছে। এখনও পর্যন্ত সবগুলো ম্যাচ জিতেছে বেলজিয়াম। অন্যদিকে গ্রুপের প্রথম ম্যাচেই ড্র’য়ের সম্মুখীন হতে হয়েছে ফ্রান্সকে। আর এই জয়ের উপর ভর করেই প্রথম স্থান পেয়েছে রেড ডেভিলসরা।
নতুন র‍্যাঙ্কিংয়ে তিন নম্বরে আছে নেমারের ব্রাজিল। বিশ্বকাপে খুব ভালো ফল করতে না পারলেও ধারাবাহিকতা বিচার করেই থার্ড বয় তাঁরা। রাশিয়া বিশ্বকাপের চমক লুকা মড্রিচের ক্রোয়েশিয়া রয়েছে চার নম্বরে। বিশ্বকাপের অন্যতম দাবিদার হ্যারি কেনের ইংল্যান্ড উঠে এসেছে পাঁচ নম্বরে। শেষ পাঁচ বছরে এটাই ইংল্যান্ডের সেরা ফিফা র‍্যাঙ্কিং। ছয় নম্বরে আছে সুয়ারেজের উরুগুয়ে। সাতে রয়েছে রোনাল্ডোর পর্তুগাল। আট নম্বরে সুইৎজারল্যান্ডের পরে রয়েছে স্প্যানিশ আর্মাডা। দশে আছে ডেনমার্ক।
বিশ্বকাপের খারাপ পারফরম্যান্সের জেরে প্রথম দশের বাইরে চলে গিয়েছে লিও মেসির আর্জেন্টিনা। মেসিরা রয়েছেন ১১ নম্বরে। বিশ্বকাপের গ্রুপ লিগ থেকে বাদ যাওয়ার জন্য ফিফা র‍্যাঙ্কিংয়ে ১২ তে ছিল প্রাক্তিন বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। কিন্তু উয়েফা নেশনস লিগে ফ্রান্স ও নেদারল্যান্ডসের কাছে হারের পর আরও দু ধাপ নেমে ১৪ তে রয়েছে জোয়াকিম লো’র দল।
ফিফা র‍্যাঙ্কিংয়ে নিজেদের জায়গা ধরে রেখেছেন সুনীল ছেত্রীরা। ৯৭ নম্বরেই রয়েছে ভারত। সম্প্রতি বেশ কিছু ভালো দলের বিরুদ্ধে খেলছেন সুনীলরা। তাই নিজেদের সেরা ফিফা র‍্যাঙ্কিং ( ৯৩ )-এর রেকর্ড ভাঙতে বদ্ধপরিকর স্টিভেন কনস্টানটাইনের ছেলেরা।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*