তৃষ্ণার শান্তি- “রোমান্টিক রুবি শটস”

Spread the love

“দারুন গরম ভাই বৈশাখ মাস

তেষ্টায় জল খাই গেলাস গেলাস”।

প্রতি মঙ্গলবার তৃষ্ণার শান্তি বিভাগে থাকবে গরমে আরাম পাওয়ার খাবারের রেসিপি। আজ এমনই আপনাদের তৃষ্ণার শান্তি মেটাতে হাজির মৌসুমী রায় সরকার।

রেসিপি পড়ুন, আর চটপট এই গরমে তৈরি করুন “রোমান্টিক রুবি শটস“। সেই সঙ্গে জানান আপনাদের মুল্যবান মতামত।

“রোমান্টিক রুবি শটস“-মৌসুমী রায় সরকার

উপকরণ : বেদানা ১ টা, লেমোনেড ২বোতল, পুদিনা পাতা এক মুঠো, লেবুর স্লাইস কয়েকটা।

প্রণালী : প্রথমে বেদানা ভালো করে ধুয়ে ছাড়িয়ে রাখতে হবে। তারপর বরফ ঠান্ডা লেমোনেডের মধ্যে ছাড়ানো বেদানা মেশাতে হবে। তারপর ফ্রিজে রাখতে হবে। বরফ ঠান্ডা হলে পরিবেশন করতে হবে। ইচ্ছে হলে পুদিনা পাতা, লেবুর স্লাইস দিয়ে সাজিয়ে পরিবেশন করা যেতে পারে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*