Anti Bjp ঐক্যের ডাক, চোরদের পাপস্খলন করতে হবে : মহম্মদ সেলিম

Spread the love

রোজদিন ডেস্ক: দিল্লিতে ইন্ডিয়া জোটের সমাবেশের পর রাজ্যের পুরভোটে বিজেপি বিরোধী সব দল এক হয়ে লড়বে কিনা তা নিয়ে জল্পনা চলছে।
এস আই আর, জ্ঞানেশ কুমার, বিজেপির বিরুদ্ধে তাঁদের লড়াই জারি থাকবে বলে সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বৃহস্পতিবার জানান। বলেন, ভোট চুরির বিরুদ্ধে সরাসরি লড়াই হবে। বৃহত্তর বাম ঐক্য গড়ে তুলতে হবে। দেখতে হবে কোন চোর যেন এদিক ওদিক থেকে না আসে। অত্যন্ত তাৎপর্য পূর্ণ ভাবে তিনি বলেন, চোরদের আগে পাপ স্খলন করতে হবে। আর এস এসের চর থাকে, অতীতে এমন দেখা গেছে। তাদের নিয়ে সতর্ক থাকার বার্তা দেন তিনি। কার ও নাম না করলেও প্রাক্তন শাসক দল তাঁর নিশানায় বলে রাজনৈতিক মহল মনে করেন। বামপন্থীদের ডাকা এই সমাবেশে বিমান বসু বলেন,এস আই আর বাতিল না হওয়া পর্যন্ত লড়াই চলবে। ভোটাধিকার কাড়তেই এই এস আই আর চালু হয়েছে বলে তিনি তোপ দাগেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*