প্রতিবেদন: দুর্ঘটনায় জখম চোখের চিকিৎসার জন্য তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বিদেশ যেতে পারবেন? এর জন্য কি তাকে প্রয়োজনীয় অনুমতি দেবে আদালত? কলকাতা হাইকোর্টে আজ বুধবার এই মামলার শুনানি। এর আগে মঙ্গলবার তাঁর আইনজীবী এই মামলার দ্রুত শুনানির জন্য বিচারপতি সৌগত ভট্টাচার্য এজলাসে দৃষ্টি আকর্ষণ করেন। এরপরই জানান হয় বুধবারই হবে মামলার শুনানি। বিচারপতি উপস্থিত এক আইনজীবীর উদ্দেশ্যে অভিষেক মামলার দুই পক্ষের আইনজীবীকে এদিনই হাজির হওয়ার জন্য খবর দিতে বলেন।

Be the first to comment