দশে দশ

Spread the love
  1. ৫ অগস্ট নয়াদিল্লিতে সাংবাদিক বৈঠকে হাসিনার ভার্চুয়ালি ভাষণ দেওয়া নিয়ে ভারতের অবস্থান জানতে চেয়েছিল বাংলাদেশ।
  2. কেন্দ্রীয় সরকার জানিয়ে দিল, একটি বেসরকারি সংস্থা ওই সাংবাদিক বৈঠকের আয়োজন করছে। এর সঙ্গে ভারতের কোনও ধরনের যোগ নেই। এবং সেখানে কোনও মতামত উঠে এলে, ভারত সরকার তা সমর্থন করে না।
  3. ইয়েমেনের পশ্চিম উপকূলের কাছে লোহিত সাগরে এবার ভারতীয় জাহাজে হামলা। ড্রোন হামলার জেরে জাহাজটি উল্টে যায়। শেষ পর্যন্ত ডুবে যায়। জাহাজটিতে মোট ১৪ জন নাবিক ছিলেন। তার মধ্যে ১৩ জন ভারতীয় এবং একজন ইয়েমেনের নাগরিক। ইয়েমেনের নিরাপত্তা বাহিনী সকলকে নিরাপদে উদ্ধার করেছে। এই হামলার কড়া নিন্দা করল ভারত।
  4. কিইভে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার ইউক্রেনের কর্তৃপক্ষ জানিয়েছেন, রাজধানী কিয়েভে রাশিয়ার হামলায় নিহত হয়েছেন এক মহিলা। সেই সঙ্গেই অন্তত আরও এক ডজন মানুষ আহত হয়েছেন।
  5. মহারাষ্ট্রের কোলাপুরের সুরভ নগর এলাকায় একটি বন্ধ বাড়িতে বুধবার সাতসকালে হঠাৎ বিস্ফোরণ। সেই বিস্ফোরণটি এতটাই শক্তিশালী ছিল যে কেঁপে ওঠে আশেপাশের বাড়ি।
  6. উত্তরাখণ্ডে শুরু প্রবল বর্ষণ। দেরাদুনে মঙ্গলবার রাত থেকে টানা বৃষ্টিতে তমসা নদীর জলস্তর দ্রুত বাড়ছে। বিখ্যাত তপকেশ্বর মহাদেব মন্দিরের পাশ দিয়ে বয়ে চলা নদীর জলস্তর বাড়তেই তৈরি হয়েছে উদ্বেগ।
  7. দক্ষিণবঙ্গে বুধবার থেকে ক্রমশ বাড়বে বৃষ্টি। শুক্রবার পর্যন্ত বৃষ্টির পরিমাণ লক্ষ্যণীয় ভাবে বাড়তে পারে। ভারী বৃষ্টির সতর্কতা জারি থাকবে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। উত্তরবঙ্গেও দুর্যোগের লাল সতর্কতা।
  8. বিধাননগর পৌরনিগমের প্রাক্তন মেয়র কৃষ্ণা চক্রবর্তীর বিরুদ্ধে এক কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগ উঠল। অনাবাসী ভারতীয় দীপঙ্কর সেনগুপ্ত–র আইনজীবী বিকাশ কোঠারি ৩০ জুলাই বিধাননগর পূর্ব থানায় এই তোলাবাজির অভিযোগ এনেছেন। তিনি জানিয়েছেন, সি জে ব্লকে দীপঙ্করের বাড়ির একাংশ জোর করে দখল করে রেখেছেন কৃষ্ণা–ঘনিষ্ঠ এক মহিলা। সেই বাড়ি ছাড়তে বললে কৃষ্ণা এক কোটি টাকা চেয়েছেন।
  9. মঙ্গলবার সন্ধ্যায় নারায়ণগড় থানা ও খড়গপুর মহিলা থানার পুলিশ যৌথ অভিযান চালায়। ঘটনাস্থল থেকে দেহ ব্যবসার অভিযোগে ৫ জন মহিলাকে আটক করা হয়েছে।
  10. এটিএম থেকে টাকা লুটের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে। ধৃতদের মধ্যে এক জন দিল্লি পুলিশের কর্মী।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*