শেখ হাসিনার সাংবাদিক বৈঠক, সরকারের কোন সম্পর্ক নেই,জানালো বিদেশ মন্ত্রক

Spread the love

রোজদিন ডেস্ক: বুধবার দিল্লিতে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রস্তাবিত সাংবাদিক বৈঠক নিয়ে ব্যাপক কৌতুহল দেখা দিয়েছে। এর সঙ্গে ভারত সরকারের কোন সম্পর্ক নেই বলে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল মঙ্গলবার পরিস্কার জানিয়ে দেন।
এই বিষয়ে বাংলাদেশ সরকার উদ্বেগ ব্যক্ত করেছে বলে জানা যায়। উভয় দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে তা প্রভাব ফেলতে পারে বলে তাদের আশঙ্কা।
এই প্রেক্ষিতে বিদেশ মন্ত্রক স্পষ্ট করে দেয়, বেসরকারি সংস্থা এর উদ্যোক্তা। এর সঙ্গে সরকারের কোন সম্পর্ক নেই।
উল্লেখ্য, প্রস্তাবিত ওই সাংবাদিক বৈঠকে শেখ হাসিনা তাঁর দেশে ফেরা নিয়ে বক্তব্য রাখতে পারেন বলে তথ্যভিজ্ঞ মহল মনে করে।
যা নিয়ে বিভিন্ন মহলে কৌতুহল দেখা দিয়েছে। দু বছর আগে এই দেশে চলে আসার পর এটি ই তাঁর প্রথম সাংবাদিক সম্মেলন।। সেখানে শেখ হাসিনা ভার্চুয়ালি কথা বলবেন বলে জানা গেছে। এর আগে ই মেল, বা ফোনে সাক্ষাৎকার দিলেও এখন অবধি তাঁকে প্রকাশ্যে দেখা যায় নি।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*