রোজদিন ডেস্ক : ছাত্র নেতা ওসমান হাদি র মৃত্যু র প্রতিবাদে ফের উত্তপ্ত প্রতিবেশী বাংলাদেশ। গত রাতে ওই দেশের দুই প্রথম শ্রেণির সংবাদপত্র প্রথম আলো ও ডেলি স্টার এর কার্যালয়ে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। রাজধানী ঢাকার বিখ্যাত সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট-এ হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর হয়। রবীন্দ্রনাথ ঠাকুরের বহু রচনা, নজরুল ইসলামের ছবি-সহ বহু জিনিস ভেঙে দেওয়া হয়। যা নিয়ে ব্যথিত এই রাজ্যের সাংস্কৃতিক মহলও। পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন এই দেশ সহ বিশ্বের বহু দেশ।
বাংলাদেশের অন্তর্বতী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুস অগ্নিদগ্ধ দুই সংবাদপত্রর সম্পাদকের সঙ্গে কথা বলেন। তিনি এই হামলার নিন্দা করে বলেন, এই ঘটনা দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও স্বাধীন সাংবাদিকতার পথে এক বিরাট বাধা সৃষ্টি করেছে। সূত্রের খবর, তিনি সংবাদ মাধ্যমদের পুর্ণ নিরাপত্তা ও প্রয়োজনীয় সহযোগিতা র আশ্বাস দিয়েছেন।
প্রতিবেশী এই দেশের উত্তাপের রেশ যাতে এখানে না পড়ে সেদিকে প্রশাসন কড়া নজর রাখছে বলে প্রকাশ। বাংলাদেশ সীমান্তে নজরদারি আরও কঠোর করা হয়েছে।
মূলত মৌলবাদীরা বাংলাদেশের এই বিক্ষোভে ইন্ধন দিচ্ছে মনে করা হলেও যেভাবে তরুণ প্রজন্ম এই ভাঙচূরে অংশ নিয়েছে, এতে উদ্বিগ্ন বিভিন্ন মহল।
মৃত ওসমান হাদি ভারত বিরোধী, দক্ষিণপন্থী নেতা হিসাবে পরিচিত ছিলেন। তাঁর অকালপ্রয়াণে যেভাবে উত্তপ্ত হয়েছে বাংলাদেশ, এতে প্রমাদ গুণছেন ওই দেশের প্রগতিশীল মানুষ জনও।

Be the first to comment