রোজদিন ডেস্ক : প্রকাশ্যে তরুণী আয়ুষ চিকিৎসকের হিজাব সরানোর জেরে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের বিরুদ্ধে এবার গর্জে উঠলো কলকাতাও। বৃহস্পতিবার রাতে তাঁর এই আচরণের প্রতিবাদে মশাল হাতে মহিলাদের বিশাল মিছিল হয়। পার্ক সার্কাস থেকে গড়িয়াহাট অবধি এই বিশাল মিছিলে “হাত হঠাও” ধ্বনিতে গর্জে ওঠে হাজারো মহিলা কণ্ঠ।
হিজাব ই হোক বা যে কোন পোশাক, নারীর সম্ভ্রম নিয়ে তাঁরা যে কোন আপস করবেন না, তার বার্তা দেওয়া হয় সেখানে। মেয়র ফিরহাদ হাকিমের কন্যা প্রিয়দর্শনী হাকিম এই মিছিলের পুরোভাগে ছিলেন। নীতিশ কুমারের আচরণের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়ে তিনি বলেন, এই রাজ্য নারী শক্তিতে বিশ্বাস করে। কিন্তু এইভাবে একজন মহিলার সম্মান, সম্ভ্রম বিনষ্ট করার অধিকার কারও নেই।
উল্লেখ্য বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের এই আচরণ নিয়ে দেশব্যাপী নিন্দার ঝড় উঠেছে। এর শরিক হল কলকাতাও।

Be the first to comment