আমরা সব ধর্মকে মানি, সব ধর্মের অনুষ্ঠান পালন করি,, অ্যালান পার্কে ক্রিসমাস উৎসবের সূচনায় সম্প্রীতির বার্তা মুখ্যমন্ত্রীর

Spread the love

রোজদিন ডেস্ক : প্রতি বছরের মতো এবারও পার্ক স্ট্রিটের অ্যালান পার্কে কলকাতার ক্রিসমাস ফেস্টিভ্যালের উদ্ধোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অ্যালান পার্ক ছাড়াও এদিন রাজ্যের বিভিন্ন জেলায় আর‌ও ১৪টি জায়গার ক্রিসমাস উৎসবের সূচনা করলেন মুখ্যমন্ত্রী। উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করে মুখ্যমন্ত্রী বলেন, আমরা সব ধর্মের অনুষ্ঠান পালন করি। উৎসবমুখর মহানগরী দেখে আমি খুব আনন্দ পাই। বৃহস্পতিবার বিকেলে অ্যালান পার্কে ১৫তম বড়দিন উৎসব শুরু হয় মুখ্যমন্ত্রীর স্বরচিত গান দিয়ে। সঞ্চালকের ভূমিকায় ছিলেন ডেরেক ও’ব্রায়েন। ছিলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিম, মন্ত্রী ইন্দ্রনীল সেন, সাংসদ মালা রায়, সুব্রত বক্সি, নগরপাল মনোজ ভার্মা, মুখ্যসচিব মনোজ পন্থ, রেভারেন্ড ডঃ এলিয়াস ফ্র্যাঙ্ক (আর্চ বিশপ অফ কলকাতা), রেভারেন্ড ডঃ পরিতোষ ক্যানিং (মডারেটর, চার্জ অফ ইন্ডিয়া অ্যান্ড আর্চ বিশপ অফ কলকাতা)।


এবারও ক্রিসমাস ফেস্টিভ্যাল উপলক্ষে বৃহস্পতিবার থেকেই সেজে উঠেছে পার্কস্ট্রিট। উৎসবের সূচনায় সকলকে বড়দিন ও নতুন বছরের আগাম শুভেচ্ছা জানান মুখ্যমন্ত্রী। বলেন, বড়দিন উপলক্ষে
রাজ্যের বিভিন্ন এলাকা সাজিয়ে তোলা হয়েছে। আমরা সকল ধর্মকে সম্মান করি। সব অনুষ্ঠান পালন করি। বড়দিন উপলক্ষে পার্কস্ট্রিট সাজিয়ে তোলা হয়েছে। অনেক রকম দোকান খোলা হচ্ছে। ৫ জানুয়ারি পর্যন্ত সাজানো থাকবে এই এলাকা। আমরা সব ধর্মের অনুষ্ঠান পালন করি। এমনিতে মানুষের জীবনে অনেক সমস্যা। সেই চিন্তা থেকে মুক্তি দিতে পারে একমাত্র উৎসব।
উৎসবের মঞ্চ থেকে বিরোধীদের এক হাত নিয়ে তিনি বলেন, অনেকেই বাংলার বদনাম করার চেষ্টা করে। আমরা সব উৎসব পালন করি। বাংলার মানুষ শান্তিপ্রিয় ও উৎসব ভালবাসে। আশা করছি, খুব ভালো ভাবে এই অনুষ্ঠান হবে। দার্জিলিংয়েও অনুষ্ঠান হচ্ছে, খুব ভাল লাগছে। সুষ্ঠভাবে গোটা উৎসব পরিচালনা করবে পুলিশ। প্রশাসনের ব্যস্ততা থাকলেও মানুষের স্বার্থে এই কয়েকদিন সবদিকে নজর রাখতে হবে। এরপরেই ইন্দ্রনীল সেনের সঙ্গে দ্বৈত কণ্ঠে গান গেয়ে মঞ্চ মাতিয়ে দেন মুখ্যমন্ত্রী। গাইলেন ‘বিশ্বপিতা তুমি হে প্রভু’ ও ‘মঙ্গলদ্বীপ জ্বেলে’। এবার শুধুমাত্র কলকাতায় নয়, দার্জিলিং, কালিম্পং, আসানসোল, জলপাইগুড়ি, চন্দননগর, ব্যান্ডেল, কৃষ্ণনগর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বারুইপুর, আলিপুরদুয়ার, হাওড়া-সহ বিধাননগরে ক্রিসমাস ফেস্টিভ্যাল পালন করা হবে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*