রোজদিন ডেস্ক : উত্তর প্রদেশের জাফরাবাদের আহমাদপুর গ্রামে বাবা মা-কে খুন করে তাঁদের খন্ডিত দেহ নদীর জলে ফেলে দেওয়ার অভিযোগ উঠলো। হাড় হিম করা এই ঘটনায় পুলিশ নিহতদের ছেলে অম্বেশকে গ্রেফতার করেছে।
পুলিশের অভিযোগ, অভিযুক্ত তার বাবা শ্যাম বাহাদুর (৬১) ও মা ববিতা কে (৫৮) হত্যা করে। চলতি মাসের প্রথম দিকে এই ভয়ংকর ঘটনা হয়। ধৃত অম্বেশ প্রথমে তার মা-কে হত্যা করে, তার বাবা তা দেখে পুলিশে খবর দিতে চাইলে তাঁকেও খুন করে সে। এরপর কুঠার দিয়ে দুজনের দেহ খন্ডিত করে ৬টি প্লাস্টিকের ব্যাগে ভরে গোমতী নদীতে ফেলে দিয়ে আসে। নিহত শ্যাম বাহাদুর রেলের অবসরপ্রাপ্ত কর্মী ছিলেন। বাবা মায়ের সঙ্গে যোগাযোগ না করতে পেরে তার বোনেরা পুলিশে খবর দিতে বলেন। অম্বেশ নিজের ফোন বন্ধ করে অন্যত্র চলে যায়৷ তার বোনেরা বাবা মা-কে খোঁজার জন্য পুলিশে আবেদন জানান। গত ১৫ ডিসেম্বর অম্বেশ বাড়ি ফিরলে পুলিশ পরদিন তাকে গ্রেফতার করে। এরপর পুরো ঘটনা সামনে আসে। এই ভয়ংকর ঘটনায় এলাকার মানুষ বিস্মিত, আতঙ্কিতও।

Be the first to comment