রোজদিন ডেস্ক : বাংলাদেশের অনেকে যেভাবে উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলি নিয়ে নানা বক্তব্য রাখছেন, এতে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মন্তব্য করেছেন।
উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্য নিয়ে পড়শি বাংলাদেশের এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহর মন্তব্যর প্রেক্ষিতে তাঁর এই বক্তব্য। মঙ্গলবার বাংলাদেশের এই নেতা অসম সহ উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি দেন। এর পালটা ফুঁসে উঠে অসমের মুখ্যমন্ত্রী বুধবার বলেন, গত এক বছর ধরে বাংলাদেশের অনেকে এই রাজ্যগুলি নিয়ে নানা অপ্রাসঙ্গিক কথা বলছেন। হুঁশিয়ারির সুরে তিনি বলেন, ভুলে গেলে চলবে না, ভারত একটি বিশাল দেশ, পরমাণু শক্তিধর ও বিশ্বের চতুর্থ অর্থনীতি। বাংলাদেশ কি করে এইসব ভাবে? এই নিয়ে ভাবাও ভুল, কিন্তু ওঁদের কিছু মানুষের চিন্তা ভাবনায় সমস্যা আছে বলে তিনি মন্তব্য করেন।
হিমন্ত বিশ্ব শর্মা আরও বলেন, বাংলাদেশের এই মানসিকতাকে উৎসাহিত করা উচিত নয়। এমন আচরণ করতে থাকলে ওই দেশকে উচিত শিক্ষা দেওয়া উচিত বলে তিনি জানিয়ে দেন।
উল্লেখ্য, ওই দেশের ক্ষমতাচ্যুত প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে থাকা নিয়ে রুষ্ট বাংলাদেশ সরকার, বুধবার তাঁকে প্রত্যর্পণের দাবিতে জুলাই ঐক্যর নামধারীরা ভারতীয় হাই কমিশন অভিমুখে বিশাল অভিযান করেন। পুলিশ তাঁদের আটকে দিলে তাঁরা অবস্থান করেন ও ভারতের বিরুদ্ধে প্রবল বিষোদগার করেন।

Be the first to comment