রোজদিন ডেস্ক : মায়ানমারের বন্দি নেত্রী সু চি ভাল আছেন। তাঁর স্বাস্থ্য ঠিকই আছে বলে ওই দেশের জুন্টা সরকারের দাবি।
দীর্ঘ দু-বছর সু চি-র সঙ্গে কোন যোগাযোগ নেই বলে তাঁর পুত্র কিম আরিস গভীর উদ্বেগ ব্যক্ত করেছেন। এমনকি তাঁর মা বেঁচে আছেন কিনা তা নিয়েও সন্দেহ আছে তাঁর। বুধবার জুন্টা সরকার জানিয়ে দেয়, সু চি ভাল আছেন।
উল্লেখ্য, দেশের জন্য দীর্ঘদিন ধরে লড়াই করা এই নেত্রী বিভিন্ন অভিযোগে কারাবন্দি। তাঁর শারীরিক অবস্থা ভাল নয় বলে পুত্র আরিস উদ্বিগ্ন। নোবেল শান্তি পুরস্কার জয়ী এই লড়াকু নেত্রীর কথা বিশ্বের সবাই ভুলে গেছেন বলেও আক্ষেপ করেন তাঁর প্রবাসী পুত্র। জুন্টা সরকার মিথ্যা অভিযোগে তাঁকে বন্দি করে রেখেছেন বলে জানান।

Be the first to comment