উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র পড়ার জন্য সময় বৃদ্ধি

Spread the love

রোজদিন ডেস্ক : উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারের প্রশ্নপত্র পড়ার জন্য দশ মিনিট সময় বৃদ্ধি করা হল। এই মর্মে উচ্চ মাধ্যমিক সংসদ সংশ্লিষ্ট সব পক্ষকে তা অবহিত করেছেন।
শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ এই বিষয়ে দাবি করেছিলেন। সংগঠনের সাধারণ সম্পাদক কিংকর অধিকারী এতে সন্তুষ্ট।
আগামী বছর উচ্চ মাধ্যমিকের চতুর্থ সেমিস্টারে পরীক্ষার্থীরা এই সুযোগ পাবেন।
উচ্চ মাধ্যমিক সংসদ সূত্রে আরও জানা যায়, তৃতীয় সেমিস্টারের উত্তর কি নিয়ে কোন সংশয় থাকলে পরীক্ষার্থীরা নির্দিষ্ট ভাবে আবেদন জানাতে পারবেন। পরীক্ষায় নম্বর কম পাওয়া-সহ কোন ব্যাপারে তাঁদের সংশয় থাকলে আগামী ২৪ ডিসেম্বরের মধ্যে তা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে হবে। এই মর্মে বিজ্ঞপ্তি জারি করেছে উচ্চ মাধ্যমিক সংসদ।
উল্লেখ্য, চলতি বছর থেকে উচ্চ মাধ্যমিকে সেমিস্টার প্রথা চালু করেছে উচ্চ মাধ্যমিক সংসদ।
পড়ুয়াদের চাপ কমাতে, পড়াশোনায় গতি আনতে এই পদক্ষেপ নিয়েছে কর্তৃপক্ষ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*