কসবা আইন কলেজের ছাত্রী নির্যাতনের চার্জ গঠন প্রক্রিয়া শুরু

Spread the love

রোজদিন ডেস্ক : রাজ্যব্যাপী তোলপাড় তোলা দক্ষিণ কলকাতার কসবা আইন কলেজের ছাত্রী ধর্ষণের ঘটনায় চার্জশিট গঠনের প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। এই ন্যক্কারজনক ঘটনায় মূল অভিযুক্ত শাসক দলের ছাত্রনেতা মনোজিত মিশ্র-সহ চার জনকে গ্রেফতার করে পুলিশ। অপর দুজন ওই কলেজের পড়ুয়া, একজন নিরাপত্তা রক্ষী।
এই ঘটনা সামনে আসার পর রাজ্যব্যাপী তোলপাড় ওঠে। মূল অভিযুক্তর সঙ্গে শাসক দল দূরত্ব বাড়ায়। অভিযোগ, পালটা অভিযোগে তপ্ত হয় রাজ্য রাজনীতি।
আদালত সুত্রর খবর, আগামী ২৩ ডিসেম্বর এই মামলার শুনানি হবে। ওইদিন চার অভিযুক্তকে আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছে আদালত। চলতি মাসেই বিচার প্রক্রিয়া শুরু হতে পারে বলে জানা যায়।
সরকারি কলেজের ভিতরে ছাত্রীকে ধর্ষণের এই নজিরবিহীন ঘটনায় রাজ্যব্যাপী ধিক্কার উঠেছিল। ছাত্রীকে কিছু খাইয়ে বেহুঁশ করা হয়েছিল বলেও অভিযোগ।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*