রোজদিন ডেস্ক :
রাজ্যে অনুপ্রবেশকারীদের জন্য হোল্ডিং কেন্দ্র গড়ার ঘোষণা হতেই বাংলাদেশ সীমান্তে ওপারে যাওয়ার জন্য ভিড় জমেছে। এর আগে এসআইআর পর্বেও এক ই ছবি দেখা গেছিল সীমান্তে। আজ বসিরহাটের হাকিমপুর সীমান্তে বহু মানুষ জড়ো হয়েছেন। তাঁরা বাংলাদেশ থেকে এপারে এসেছিলেন। এবার ফের ওপারে নিজের দেশে ফিরে যাওয়ার জন্য সীমান্তে ভিড় জমিয়েছেন৷
রাজ্যে অনুপ্রবেশ বন্ধে বহুদিন ধরেই কড়া বার্তা দিচ্ছে কেন্দ্রীয় সরকার। রাজ্যে ডবল ইঞ্জিন সরকার গঠন হওয়ার পর এই নিয়ে জোরদার ব্যবস্থা নিচ্ছে রাজ্যও। বিভিন্ন জেলায় তৈরি হচ্ছে হোল্ডিং বা আটক কেন্দ্র, এই প্রেক্ষিতে অনেকেই নিজেরা ফিরে যাচ্ছেন বাংলাদেশে।
উল্লেখ্য, প্রাক্তন সরকারের আমলে বহু অনুপ্রবেশকারী এখানে এসে অবৈধভাবে ভোটার কার্ড, আধার কার্ড ইত্যাদি বানিয়ে নেওয়ার অভিযোগ ওঠে। অনেকে এখানে এসে অন্য রাজ্যে ও চলে যেতেন, এমন কথা শোনা যায়৷ যদিও প্রাক্তন সরকারের দাবি ছিল, কোন অনুপ্রবেশকারী এখানে নেই।

Be the first to comment