বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর আক্রমণে মর্মান্তিক ভাবে প্রাণ হারালেন রাজ্যের দুই মৎস্যজীবী

Spread the love

রোজদিন ডেস্ক : বাংলাদেশের উপকূল রক্ষীদের আক্রমণে রাজ্যের দুই মৎস্যজীবীর নিহত হওয়ার অভিযোগ নিয়ে তীব্র উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগণার নামখানা এলাকায়। বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনীর জাহাজ আলো নিভিয়ে আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন করে এই হামলা করে বলে আক্রান্ত ট্রলারের মৎস্যজীবীদের দাবি। এতে তাঁরা প্রচন্ড ভাবে আতঙ্কিত ও। তাঁদের ট্রলার টি হামলাকারীরা ডুবিয়েও দেয় বলে অভিযোগ। অন্য মৎস্যজীবীদের ট্রলার তাঁদের উদ্ধার করে। এখনও তিনজন নিখোঁজ। মঙ্গলবার গভীর রাতে আক্রান্ত ট্রলারটি নামখানা বন্দরে এলে এলাকায় তীব্র ক্ষোভ, উত্তেজনা দেখা দেয়৷ বাংলাদেশের উপকূল রক্ষীরা বল্লম দিয়ে দুই মৎস্যজীবীকে হত্যা করার গুরুতর অভিযোগ ওঠে।

নিহতরা হলেন রঞ্জন দাস ও সঞ্জীব দাস। আর ও একজন রাজদুল আলি শেখ ও বল্লমবিদ্ধ হয়েছেন বলে সহযোগীরা জানান। তাঁদের কথায়, এমন ভয়ংকর ঘটনা আগে হয়নি। কেন বাংলাদেশের উপকূল রক্ষী বাহিনী তাঁদের ওপর হামলা করলো, তাঁরা বুঝতে পারছেন না। এই ঘটনায় উদ্বিগ্ন দক্ষিণ ২৪ পরগনার জেলা সহ মৎস্য আধিকারিক (সামুদ্রিক) সুরজিৎ বাগ জানান, নিখোঁজ পাঁচ মৎস্যজীবীর দুজনের মৃতদেহ উদ্ধার হয়েছে। বাকি তিন জনের খোঁজ চলছে।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*