রোজদিন ডেস্ক : বন্দেমাতরম নিয়ে আলোচনার সূচনা করে এই অমর সৃষ্টির রচয়িতা বঙ্কিম চন্দ্র চ্যাটার্জিকে “বঙ্কিমদা” বলে সম্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
এতে হতবাক সাংসদদের অনেকেই। টিএমসি-র বর্ষীয়ান সাংসদ সৌগত রায় প্রধানমন্ত্রী কে বলেন, বঙ্কিমদা নয়, বঙ্কিমবাবু বলুন।
ঝানু রাজনীতিবিদ প্রধানমন্ত্রী তাঁর কথা মেনে নেন, সঙ্গে সৌগত বাবুর উদ্দেশ্যে বলেন, তাঁকে তো তিনি দাদা বলেন!!
এরপর বঙ্কিমদার বদলে বঙ্কিমবাবু বলেই বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী।
তৃণমূল কংগ্রেস এই নিয়ে তীব্র সমালোচনা করে জানিয়েছে, বঙ্কিম চন্দ্র চ্যাটার্জি বাংলার সংস্কৃতির মেরুদণ্ড। তাঁকে মোদি বলছেন বঙ্কিমদা!! এটা শ্রদ্ধার ভাষা নয়,সাংস্কৃতিক অজ্ঞতার প্রমাণ।
বিজেপি যে কতটা বাংলা বিরোধী, এর আগে এই দলের অনেকের কথায় তা দেখা গেছে, আজ সংসদে প্রধানমন্ত্রীর “বঙ্কিমদা” সম্বোধন তার নিদর্শন বলে তাঁরা ক্ষোভ ব্যক্ত করেন।

Be the first to comment