রোজদিন ডেস্ক : বেদান্ত গোষ্ঠীর চেয়ারম্যান অনিল আগরওয়ালের পুত্র অগ্নিবেশ মাত্র ৪৯ বছর বয়েসে প্রয়াত হলেন। বুধবার নিউ ইয়র্কের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি শেষ নিশ্বাস ফেলেন৷ পুত্রের এই অকাল মৃত্যুতে শোকস্তব্ধ অনিল আগরওয়াল সমাজ মাধ্যমে জানান, তাঁর প্রিয় পুত্র অগ্নিবেশ আমেরিকার স্কি-দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন ছিল। দ্রুত সুস্থ হয়েও উঠছিল। স্বাস্থ্যবান, প্রানোচ্ছল, জীবনীশক্তিতে ভরপূর পুত্রের এই প্রয়াণ তাঁদের জীবনে সব থেকে অন্ধকার দিন বলে তিনি জানান। খেলা, সঙ্গীত ইত্যাদি নানা বিষয়ে তার প্রতিভা ছিল।কর্মজীবনেও ছিল সবার প্রিয়। ছিল মানবিক, সহজ সরল জীবনে অভ্যস্ত।
হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর অকাল প্রয়াণে শিল্প মহলেও গভীর শোকের ছায়া নেমেছে।

Be the first to comment