রোজদিন ডেস্ক : দেশের ইতিহাসে এই দ্বিতীয়বার রবিবার পয়লা ফেব্রুয়ারি কেন্দ্রীয় বাজেট পেশ হতে চলেছে। লোকসভায় কেন্দ্রীয় অর্থ মন্ত্রী নির্মলা সীতারামন ২০২৬- ২০২৭ অর্থবর্ষের বাজেট পেশ করবেন। ২৮ জানুয়ারি লোকসভার বাজেট অধিবেশন শুর হবে। ২৯ জানুয়ারি আর্থিক সমীক্ষা। পয়লা ফেব্রুয়ারি বাজেট পেশ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু অধিবেশন উদ্বোধন করবেন।
এর আগে ১৯৯০ সালের ২৮ ফেব্রুয়ারি রবিবার প্রাক্তন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা কেন্দ্রীয় বাজেট পেশ করেছিলেন।
চলতি বছর পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে বিধানসভা নির্বাচন, চলছে এসআইআরও। এই সব প্রেক্ষিতে কেন্দ্রীয় বাজেট কেমন হবে তা নিয়ে সব মহলেই কৌতুহল আছে। বেশ কিছু জনমোহিনী ঘোষণা হতে পারে বলে ওয়াকেবহাল মহল মনে করেন।

Be the first to comment