রোজদিন ডেস্ক, কলকাতা:-বিহারে দলিত নাবালিকার ধর্ষণ ও চিকিৎসাগত গাফিলতিতে মৃত্যুর ঘটনায় কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। বিহারের মুজফ্ফরপুরে ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার দায় সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং বিহারের স্বাস্থ্যমন্ত্রী তথা বঙ্গ বিজেপির ইনচার্জ মঙ্গল পাণ্ডেকে কাঠগড়ায় দাঁড় করিয়েছে তৃণমূল।
তৃণমূল কংগ্রেসের দাবী, ২৬ মে নির্যাতনের শিকার হওয়া এক নাবালিকাকে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হয়নি। অভিযোগ, মোদীর রাজনৈতিক সভার নিরাপত্তা ও প্রশাসনিক প্রস্তুতিতে স্থানীয় হাসপাতালের বহু কর্মী মোতায়েন হওয়ায়, নির্যাতিতাকে সময়মতো চিকিৎসা দিতে ব্যর্থ হয় প্রশাসন।
বিশেষ সূত্রের খবর, শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজে নিয়ে যাওয়ার পরও উপযুক্ত চিকিৎসা না হওয়ায় মেয়েটিকে পাটনার পিএমসিএইচ-এ আনা হয়। কিন্তু হাসপাতালের বাইরে একটি অ্যাম্বুলেন্সে টানা চার ঘণ্টা অপেক্ষা করতে হয় ভর্তি করানোর জন্য। যার পরিণতিতে মৃত্যু হয় কিশোরীর।

Be the first to comment