১ মার্চ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা! শাসক-সহ সব বিরোধীদেরই আমন্ত্রণ রাজ্য সভাপতির

Spread the love

রোজদিন ডেস্ক : 
রাজ্যে সরকার বদলের ডাক দিয়ে আগামী ১ মার্চ থেকে বিজেপির পরিবর্তন যাত্রা শুরু হচ্ছে। বর্তমান সরকারের আমলে রাজ্যের “গভীর অসুখ” সারাতে রাজ্যে ৫ হাজার কিমি
এই যাত্রা হবে। প্রথম দিনই চারটি ও ২ মার্চ ৫টি বড় জনসভা হবে। দোলযাত্রা উপলক্ষে ৩ ও ৪ মার্চ বন্ধ থাকার পর ৫ মার্চ ৯টি জায়গা থেকে এই যাত্রা ফের শুরু হবে। আগামী ১০ মার্চ কলকাতায় এই যাত্রার সমাপ্তি হবে। দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই পরিবর্তন যাত্রায় যে কোন মতাদর্শে বিশ্বাসী মানুষ জনকে যোগ দেওয়ার সাদর আমন্ত্রণ জানান। বলেন, রাজ্যে পরিবর্তনের জন্য যে তৃণমূল কর্মীরা ঘাম রক্ত ঝরিয়েছেন, তাঁরাও এই যাত্রায় আসুন। এমন কি গণতন্ত্র রক্ষায় কংগ্রেস, বামপন্থীদেরও তিনি আহবান জানান।


আজ শমীক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী-সহ বিশিষ্ট নেতাদের উপস্থিতি তে এই পরিবর্তন যাত্রার টিজার উদ্বোধন করা হয়। রাজ্য সরকার, শাসক দলকে তীব্র আক্রমণ শানিয়ে শমীক ভট্টাচার্য বলেন, দুর্নীতি ও তৃণমূল কার্যত সমার্থক। রাজ্যে এখন কোন সরকার নেই, যা আছে তা জীবাশ্ম! তাঁর দাবি, এবার তৃণমূল কিছুতেই ক্ষমতায় আসবে না। রাজ্যে গণতান্ত্রিক সরকার তাঁরাই গঠন করবেন।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*