রোজদিন ডেস্ক :
পাকিস্তানের সেনা কনভয়ে ভয়াবহ হামলা চালালো বালোচ বিদ্রোহীরা। এতে ৪৫ জন পাকিস্তানি সেনা প্রাণ হারিয়েছেন বলে দাবি বিদ্রোহী দের। আহত হয়েছেন আরও অনেকে। বালোচিস্থান লিবারেশন আর্মির (বিএলএ) এই দাবি নিয়ে পাকিস্তানের কোন প্রতিক্রিয়া এখন অবধি মেলেনি।
বিএলএ-র দাবি ফতহ স্কোয়াড এই আক্রমণ চালিয়েছে। একটি বাসে পাকিস্তানের সেনারা যাওয়ার সময় অতর্কিতে আক্রমণ করা হয়। মুস্তং জেলার খডকোচা এলাকায় বাসটি যেতেই ভয়ঙ্কর বিস্ফোরণ হয়৷ এতে সেখানে থাকা বেশির ভাগ সেনাই প্রাণ হারান বলে বিএলএ-র দাবি। এরপর ওই কনভয়ে থাকা অন্য গাড়িগুলিতে থাকা সেনাদের সঙ্গে হামলাকারীদের প্রচন্ড গুলির লড়াই বাধে বলে স্থানীয় প্রচার মাধ্যমগুলি জানায়। এতেও বেশ কয়েকজন সেনা প্রাণ হারিয়েছেন বলে বিএলএ-র দাবি।
উল্লেখ্য, পাকিস্তানে এই বালোচ বিদ্রোহীদের হামলায় প্রায়শই পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে।

Be the first to comment