আফগানিস্তানে পাকিস্তানের বোমা হামলায় শিশু সহ নিহত ১০

Spread the love

রোজদিন ডেস্ক : আফগানিস্তানে বোমা হামলায় প্রাণ হারালো ৯ শিশু ও এক নারী সহ ১০ জন। তালিবান সরকার এই নৃশংস হামলার জন্য পাকিস্তানকে দায়ী করেছে। আজ তালিবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানান, কাল মধ্যরাতে খোস্ত প্রদেশের গুরবুজ জেলায় এই হামলা হয়। পাকিস্তানকে নিশানা করে তালিবানি প্রশাসন
জানিয়েছে, ওই দেশের বাহিনী কাজী মীরের ছেলে ওলিয়াত খানের বাড়ি বোমা ফেলে। এতে ৯ জন শিশু ও এক মহিলা প্রাণ হারান। বাড়িটি পুরো ধ্বংস হয়ে গেছে। উত্তর পূর্বাঞ্চলের কুনার ও পাকতিকাতেও পাকিস্তানি বিমান হামলা চালায় বলে তাঁদের অভিযোগ। এর ফলে চার জন সাধারণ মানুষ আহত হন।
প্রসঙ্গত, বেশ কিছুদিন হল, পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্কের অবনতির ফলে উভয় পক্ষই একে অপরের দেশে হামলা চালাচ্ছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প এই দুই দেশের পারস্পরিক সংঘর্ষ থামানোর দাবি করলেও বাস্তবে এর বিপরীত ছবিই দেখা যাচ্ছে। যা নিয়ে উদ্বিগ্ন সংশ্লিষ্ট মহল।

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*