রোজদিন ডেস্ক : কলম্বিয়ার উত্তরাঞ্চলের গ্রামীণ এলাকায় এক মর্মান্তিক বাস দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৭ জন পড়ুয়া। আহত ২০ জন। পড়ুয়া বোঝাই বাসটি ক্যারিবীয় সাগর তীরের শহর টোলু থেকে মেদেজিন যাওয়ার পথে পাহাড়ের খাড়া ঢাল দিয়ে নীচে পড়ে যায়। সমুদ্র সৈকতে এক শিক্ষা সফর শেষে ফেরার পথে এই মর্মান্তিক দুর্ঘটনায় ১৭ জন পড়ুয়া প্রাণ হারান। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আসন্ন বড়দিন উপলক্ষে পশ্চিমি দেশগুলিতে এখন রীতিমত উৎসবের মরসুম।
কলম্বিয়ার এই মর্মান্তিক দুর্ঘটনায় সংশ্লিষ্ট এলাকা সহ দেশ জুড়ে গভীর শোকের ছায়া নেমেছে। কিভাবে এই দুর্ঘটনা হল পুলিশ খতিয়ে দেখছে বলে জানা যায়।

Be the first to comment