রোজদিন ডেস্ক : আজ ১৫ ডিসেম্বর সোমবার কিংবদন্তি তবলাবাদক ওস্তাদ জাকির হোসেনের প্রথম মৃত্যুবার্ষিকী। এই উপলক্ষে সোশ্যাল মিডিয়ায় তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডেলে তিনি জাকির হোসেনকে শ্রদ্ধা জানিয়ে পোস্ট করেন।
এর পাশাপাশি এদিন “আয়রন ম্যান অফ ইন্ডিয়া” সর্দার বল্লভভাই প্যাটেলের মৃত্যুবার্ষিকী। তাঁর প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডলে লেখেন, “আয়রন ম্যান অফ ইন্ডিয়া” সর্দার বল্লভভাই প্যাটেলকে জানাই আমাদের শ্রদ্ধা। মৃত্যুবার্ষিকীতে আধুনিক ভারত তৈরির অন্যতম কারিগরকে স্মরণ করছি আমরা। জাতির প্রতি তাঁর বিরাট অবদানকে স্যালুট জানাই।

Be the first to comment