রোজদিন ডেস্ক : লিখিত পরীক্ষায় পাশ করেও এসএসসির একাদশ, দ্বাদশের ইন্টারভিউয়ে ডাক পাবেন না হাজারের বেশি চাকরিপ্রার্থী। নিয়োগ প্রক্রিয়ায় নথি যাচাই পর্বেই ছাঁটাই হলেন ১,৩২৭ জন চাকরিপ্রার্থী। কয়েকদিন আগেই শেষ হয়েছে একাদশ, দ্বাদশের নথি যাচাই পর্ব। এর মধ্যে থেকেই ১৩২৭জন প্রার্থীকে বাতিল করল কমিশন। এদের মধ্যে কেউ ভুল নথি দিয়েছেন, কেউ আবার অনুপস্থিত ছিলেন। কারোর অভিজ্ঞতায় ঘাটতি রয়েছে। এরা কেউ আর ইন্টারভিউ প্রক্রিয়ায় ডাক পাবে না বলে জানিয়ে দিয়েছে এসএসসি। কমিশনের খবর, বাদ পড়ার কারণ মূলত এদের কারও কারও জাতিগত শংসাপত্রে গরমিল পাওয়া গিয়েছে। কেউ পরীক্ষার নম্বর বাড়িয়ে লিখেছেন, কেউ অতীত অভিজ্ঞতার ক্ষেত্রে ভুয়ো নথি দিয়েছেন। নথি যাচাই পর্বে
বাংলা ও ইংরেজিতে ১০৬ জন, বাণিজ্য, কম্পিউটার সায়েন্স, রাষ্ট্রবিজ্ঞান ও ইতিহাস মিলিয়ে ৩০১ জনের নাম বাদ পড়েছিল। শুক্রবার, ১২ ডিসেম্বর ৩৫টি বিষয়ে মোট ১৩২৭ ওজনের নাম বাদ দেওয়ার কথা জানাল।স্কুল সার্ভিস কমিশন।

Be the first to comment