বিদেশ

বর এলেন সোনার পোশাক ও জুতো পড়ে

তপন মল্লিক চৌধুরী বিয়ের অনুষ্ঠানে বর ও কনের স্বর্ণালংকার পরা নতুন কিছু নয়। বিশেষ করে কনেদের বাহারি ডিজাইনের অলংকার দিয়ে সাজা অতি সাধারণ ঘটনা। কিন্তু বিয়েতে যখন বরকে আস্ত সোনার কোট, টাই ও জুতা পরতে […]

বিদেশ

মিসাইল হানা সিরিয়ার এয়ার বেসে

রাশিয়ার এক সংবাদসংস্থা জানিয়েছে সিরিয়ার সৈরাট এয়ারবেসে ৯টি মিসাইল ছোঁড়া হয়েছে। প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ৩টি মিসাইল টার্গেট করা হয়েছিল দুমায়ার এয়ারপোর্টে। এটি উত্তর পূর্ব দামাস্কাসে অবস্থিত। সিরিয়ান ডিফেন্স ফোর্সের তরফে এই খবরটি প্রকাশ করা হয়েছে। তবে এই হামলা নিয়ে সরকারিভাবে কোনও তথ্য প্রকাশ করা হয়নি। উল্লেখ্য, এর আগেও ১৪ এপ্রিল মার্কিন যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ব্রিটেন একসঙ্গে সিরিয়ায় ১০০ টি ক্রুজ ফেলেছিলো। হোয়াইট হাউজ থেকে একটি টেলিভিশন চ্যানেলে ট্রাম্প জানান, “কিছুদিন আগেই আমি মার্কিন সেনাকে হামলার কথা বলি। সিরিয়ার রাষ্ট্রপতি বাসার আল-আসাদের রাসায়নিক অস্ত্রের পরিপ্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়৷” ট্রাম্প বলেছেন, ইরান ও রাশিয়া, আমি জিজ্ঞাসা করছি কোন দেশ নির্দোষ পুরুষ, মহিলা ও শিশুদের গণহত্যা করতে সাহায্য করে? আসাদের রাসায়নিক অস্ত্র হামলার কথা উল্লেখ করে ট্রাম্প বলেছেন, এটা মানুষের কাজ নয়। দানবের কাজ। আমাদের কাজ রাসায়নিক অস্ত্রের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা।  ব্রিটিশ মুখ্যমন্ত্রী থেরেসা মে বলেছেন, সিরিয়ায় রাসায়নিক অস্ত্র যাতে না ব্যবহার করা হয়, তাই এই অপারেশনে অংশ নিয়েছেন তাঁরা। সংবাদমাধ্যম সূত্রে খবর, মার্কিন প্রশাসনের তরফে জানানো হয়েছে বিমানহানা একাধিক জায়গায় করা […]

বিদেশ

রূপান্তরকামীদের জন্য বিশেষ স্কুল চালু করল পাকিস্তান

পাকিস্তানে চালু হল ট্রান্সজেন্ডার বা রূপান্তরকামী মানুষদের জন্য প্রথম স্কুল। মূলত শিক্ষা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ দেবে লাহোরের  ‘জেন্ডার গার্ডিয়ান স্কুল’ নামের এই শিক্ষা প্রতিষ্ঠানটি। এক্সপ্লোরিং ফিউচার ফাউন্ডেশন (ইএফএফ) নামের একটি এনজিও এই স্কুল চালু করেছে। ইএফএফ এই ধরণের উদ্যোগ প্রথম নিলো বলে জানা গিয়েছে। এনজিওটির পক্ষ থেকে মোহজাহ তারিক জানান, স্কুলে যে রূপান্তরকামীরা ভর্তি হয়েছেন তাঁদের স্কিল- বেসড ট্রেনিং দেওয়া হবে। ডন-এর রিপোর্ট অনুযায়ী, ২০১৭ সালে পাকিস্তানে রূপান্তরকামীদের সংখ্যা ১০,৪১৮।  স্কুলের মালিক আসিফ শাহজাদ জানান, এই স্কুলে ভর্তি হওয়ার জন্য এখনও পর্যন্ত ৩০ জন নাম লিখিয়েছেন। তিনি জানান, ২০১৬ সালে ইন্দোনেশিয়াতে একটি রূপান্তরকামীদের স্কুলে বোমা বিস্ফোরণের ঘটনা তাঁর মনকে নাড়িয়ে দিয়েছিলো। এর পর থেকে তিনি রূপান্তরকামীদের শিক্ষিত করে মূল ধারায় ফিরিয়ে আনার কাজে নেমে পড়েন। প্রাথমিক শিক্ষা থেকে শুরু করে কলেজ পর্যন্ত ১২ বছর পড়াশোনার সুযোগ পাওয়া যাবে এখানে। শুধু তাই নয়, রান্না, ফ্যাশন ডিজাইনিং, গ্রাফিক ডিজাইনিং এবং কসমেটিকসের মতো আটটি ক্ষেত্রে বৃত্তিমূলক প্রশিক্ষণের ব্যবস্থা আছে এখানে।

বিদেশ

ভারতীয় দূতাবাসের কাছে বিস্ফোরণ, চাঞ্চল্য নেপালে

নেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণকে ঘিরে চাঞ্চল্য। সূত্রের খবর, ২ বাইক আরোহী এই বোমা বিস্ফোরণ ঘটায়৷ এর পিছনে পাকিস্তানের আইএসআই-এর হাত রয়েছে বলে মনে করা হচ্ছে। সোমবার রাতের দিকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এই বিস্ফোরণে হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।  জানা গেছে, বিস্ফোরণের ফলে দূতাবাসের পশ্চিম দেওয়ালে একটি গর্ত তৈরি হয়। তবে এতে কেউ আঘাত পাননি বলেই জানিয়েছেন কর্মকর্তারা। এ ব্যাপারে ভারতীয় দূতাবাসের আধিকারিকরা জানান, বিস্ফোরণের সময় কেউ দূতাবাসে ছিলেন না। ঘটনার তদন্ত শুরু করেছে নেপাল পুলিশ। উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এই কার্যালয়টি স্থাপন করেছিলো ভারত। এদিকে পুলিশ সুপারিন্টেডেন্ট অরুণ কুমার বি সি জানিয়েছেন, দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে।  প্রসঙ্গত, গত মাসেই ভয়াবহ বিস্ফোরণ হয় কাবুলে। স্থানীয় একটি হাসপাতালের কাছে আত্মঘাতী জঙ্গি হামলায় […]

বিদেশ

আমেরিকার একটি জেলে দাঙ্গায় নিহত ৭, আহত ১৭

আমেরিকার একটি জেলে দাঙ্গায় অন্তত ৭ জন নিহত এবং ১৭ জন আহত হয়েছে। সূত্রের খবর, রবিবার দক্ষিণ ক্যারোলিনার কারাগারে বন্দিদের মধ্যে এই দাঙ্গা বাধে। বিশপভিলের লি কারেকশনাল ইনস্টিটিউশনে সন্ধ্যা সোয়া ৭টায় কারাবন্দীদের মধ্যে সংঘর্ষ শুরু […]

বিদেশ

আফগানিস্তানে নিহত ১৬ জঙ্গি

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় গজনী প্রদেশের মুকার জেলায় নিরাপত্তা বাহিনী ও তালেবান জঙ্গিদের মধ্যে ভয়াবহ সংঘর্ষে ১৬ জন জঙ্গি নিহত ও ১৩ জন আহত হয়েছে। মঙ্গলবার প্রাদেশিক পুলিশ প্রধান মোহম্মদ জামান খোস্তি একথা জানিয়েছেন। সূত্রের খবর। সোমবার […]