Chief Minister visits প্রেসিডেন্সি জেল, দিলেন কড়া বার্তা

Spread the love

রোজদিন ডেস্ক : Chief Minister visits Presidency Jail : 
মাত্র কদিন আগে কুখ্যাত অপরাধী আফতাব আনসারির কুঠুরি থেকে উদ্ধার হয়েছিল আই ফোন, স্মার্ট ফোন-সহ একাধিক অত্যাধুনিক যোগাযোগের সরঞ্জাম, নগদ টাকা, আজ আচমকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী প্রেসিডেন্সি সংশোধনাগার পরিদর্শন করেন। ওখানে বন্দি থাকা বিপ্লবী অরবিন্দ ঘোষের কুঠুরি শ্রদ্ধার সঙ্গে ঘুরে দেখেন। একটি মন্দিরে আরতিও করেন।মুখ্যমন্ত্রীর এই আচমকা পরিদর্শনে সংশোধনাগারের আধিকারিক, কর্মী-সহ বন্দিরাও তটস্থ ছিলেন।


মুখ্যমন্ত্রী কারা আধিকারিকদের সঙ্গে বৈঠকও করেন। সূত্রের খবর, সেখানে তিনি সাফ জানিয়ে দেন, সংশোধনাগারে কোন রকম অন্যায়, বেআইনি কাজ বরদাস্ত করা হবে না৷ এই নিয়ে কড়া বার্তা দেন তিনি।
এই সংশোধনাগার পরিদর্শন কালে মুখ্যমন্ত্রী বেশ কয়েকজন সাধারণ বন্দিদের সঙ্গেও কথা বলেন। তাঁদের সুবিধা, অসুবিধার কথা জানতে চান৷

Be the first to comment

Leave a Reply

Your email address will not be published.


*